রাজধানীর কাঁঠালবাগানে একটি আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানয়েছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে রাজধানীর কাঁঠালবাগানের কাঞ্চন টাওয়ার নামে ১০তলা আবাসিক ভবনের চতুর্থ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডার লিকেজের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের।[TECHTARANGA-POST:24599] ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ থেকে জানানো হয়, খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, অগ্নিকাণ্ডে দগ্ধ পাঁচ জন চিকিৎসার জন্য ইনস্টিটিউটে এসেছেন। তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।