ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

প্রশাসনের নীরব ভূমিকায় এলাকাবাসীর চরম ক্ষোভ

হোয়াইক্যংয়ের নয়া পাড়ায় সশস্ত্র তৎপরতার অভিযোগ

কক্সবাজার টেকনাফ  প্রতিবেদক::

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়া পাড়া বটতলী এলাকায় চাঁদাবাজি, ডাকাতি ও অপহরণের সঙ্গে জড়িত একটি সশস্ত্র চক্রের তৎপরতা নিয়ে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব অপরাধমূলক কর্মকাণ্ড চললেও প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে।

এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী, হারুনুর রশিদ (২৫) নামের এক ব্যক্তি এই সশস্ত্র চক্রের নেতৃত্ব দিচ্ছেন। তিনি নয়া পাড়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালামের পুত্র বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অভিযোগ রয়েছে, হারুনুর রশিদের নেতৃত্বে একটি ক্যাডার বাহিনী ও কিশোর গ্যাং সক্রিয়ভাবে এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, চক্রটির সদস্যরা প্রায়ই দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে প্রকাশ্যে এলাকায় মহড়া দেয় এবং সাধারণ মানুষের ওপর প্রভাব বিস্তার করে। এর ফলে নারী, শিশু ও বয়স্কসহ পুরো এলাকার মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সন্ধ্যার পর অনেকেই জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে সাহস পান না বলে জানান স্থানীয়রা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা অভিযোগ করে বলেন, এই চক্রের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলেই তাকে হুমকি দেওয়া হয়, এমনকি প্রাণনাশের ভয় দেখানো হয়। অনেক ক্ষেত্রে জোরপূর্বক অর্থ আদায় ও এলাকায় প্রভাব বিস্তারের ঘটনাও ঘটছে বলে তারা জানান। ফলে ভয়ের কারণে কেউ প্রকাশ্যে মুখ খুলতে পারছেন না।

এলাকাবাসীর আরও অভিযোগ, একাধিকবার মৌখিক ও লিখিতভাবে প্রশাসনকে অবহিত করা হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসনের এই নীরব ভূমিকার সুযোগ নিয়েই সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংবাদ লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসী অবিলম্বে নয়া পাড়া বটতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা, সশস্ত্র চক্রের সদস্যদের গ্রেপ্তার এবং স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। তারা দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে সাধারণ মানুষ ভীতিমুক্ত হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

হোয়াইক্যংয়ের নয়া পাড়ায় সশস্ত্র তৎপরতার অভিযোগ

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x