ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

২৪ ঘণ্টায় মাস্কের সম্পদ বাড়ল ৪ হাজার কোটি ডলার!

যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্কের মোট সম্পদ গত ২৪ ঘণ্টায় আরও প্রায় চার হাজার কোটি ডলার বেড়েছে। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের হিসাব অনুযায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারমূল্য বৃদ্ধির ওপর ভর করে এক দিনেই তার সম্পদ প্রায় ৪.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৫ হাজার ৯০০ কোটি ডলারে পৌঁছেছে। এতে করে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকার এক নম্বর স্থানটি তিনি আরও শক্তভাবে দখল করে নিয়েছেন।

শুক্রবার ন্যাসডাক স্টক এক্সচেঞ্জে মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের শেয়ারমূল্য ৪.৮৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩৩.৫৯ ডলারে এবং টেসলার শেয়ার ৫.২২ শতাংশ বেড়ে ৪০০ ডলারে পৌঁছেছে। প্রধান প্রতিষ্ঠানগুলোর এমন ঊর্ধ্বমুখী পারফরম্যান্সের কারণেই এক রাতে তার সম্পদে এই বিশাল লাফ দেখা গেছে। চলতি বছরের শুরুতেই স্পেসএক্সের শেয়ার লেনদেন শুরু হওয়ার পর বিশ্ব ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নেয়ার বা এক লাখ কোটি ডলারের মালিক হওয়ার খেতাব অর্জন করেছিলেন এই প্রযুক্তি উদ্যোক্তা। 

অক্টোবর মাসেও তার সম্পদের পরিমাণ এক লাখ কোটি ডলারের মাইলফলক স্পর্শ করেছিল। মাঝখানে কিছুটা ওঠানামা করলেও শেয়ারবাজারের সাম্প্রতিক এ উত্থানে মাস্কের ব্যক্তিগত সম্পদের খাতায় যুক্ত হলো নতুন মাত্রা।

বিডি প্রতিদিন/এনএইচ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

২৪ ঘণ্টায় মাস্কের সম্পদ বাড়ল ৪ হাজার কোটি ডলার!

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x