ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণি সমাপনী পরীক্ষার্থীদের বিদায় ও বিগত বছরের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
২৮ নভেম্বর (শনিবার) সকালে ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এমন সংবর্ধনা আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক বদিউর রহমান। প্রধান শিক্ষক মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন এসএমসি সভাপতি শওকত উসমান।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাত, উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য ও সভাপতি মাইজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কামাল হোসেন, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, স্কুল ম্যানেজিং কমিটির সহ সভাপতি ফারুক আহমদ, উত্তর লরাবাক সিকদার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাব্বির আহমদ, মোহনবিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরান আলী চৌধুরী,স্কুল ম্যানেজিং কমিটির সদস্য রফিকুল ইসলাম, ইফ্ফাত সানিয়া, ইউপি সদস্যা তসলিমা আকতার, মাইজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছৈয়দ নুরসহ আরো অনেকে।
মতামত