শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে আমড়াতলী মডেল গার্লস স্কুলে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে ১০টা ৫০ মিনিট পর্যন্ত (৫০ মিনিট) একটানা এই পরীক্ষা চলেছে।
এবারের বৃত্তি পরীক্ষায় বিভিন্ন এলাকার ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের তিনটি ক্যাটাগরিতে সর্বমোট ২৮টি বৃত্তি প্রদান করা হবে।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক ও অভিভাবকরা। এই আয়োজন শিক্ষার্থীদের আগামী দিনের পড়াশোনায় আরও উৎসাহ জোগাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এদিন অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসেন।
আমড়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামসেদ রিপনের সঞ্চালনায়
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আমড়াতলী সি আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষক হাবিবুর রহমান, আমড়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোলেমান হোসেন, ডাঃ তাজুল ইসলাম, শিলমুড়ী উঃ ইউনিয়ন পরিষদের সদস্য মাষ্টার হুমায়ুন কবির মোল্লা , অভিভাবক সদস্য ফয়সাল আহমদ তালুকদার, আমড়াতলী মডেল গার্লস স্কুলের পরিচালক এয়াছিন হানজালা ইপ্তি সহ প্রমুখ।
মতামত