ঢাকা    শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

এলএনজি আমদানিতে বছরে ২৫.৮ বিলিয়ন ডলার ব্যয়ের শঙ্কা, জলবায়ু ঝুঁকির সতর্কতা

বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিনির্ভর বিদ্যুৎ উৎপাদন অব্যাহত থাকলে বছরে সর্বোচ্চ ২৫ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হতে পারে। একই সঙ্গে বায়ুদূষণ, জলবায়ু বিপর্যয় ও অর্থনৈতিক ঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে। মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগের (মিডি) আওতায় জীবাশ্ম জ্বালানিভিত্তিক প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্য প্রভাব নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ সতর্কতা জানানো হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১ টায় কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) ওয়াশ প্রশিক্ষণ কেন্দ্রে ‘এলএনজি’স লাস্ট ডিচ: দ্য মিডি মাস্টার প্ল্যান ফর বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদনটি তৈরি করেছে মার্কেট ফোর্সেস, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধরা কক্সবাজারের আহ্বায়ক ফজলুল কাদের চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মার্কেট ফোর্সেসের এশিয়া এনার্জি ট্রানজিশনের পরিচালক মুনিরা চৌধুরী।

প্রতিবেদনে বলা হয়, মিডি মহাপরিকল্পনার আওতায় প্রায় ২০ বিলিয়ন ডলার ব্যয়ে নতুন গ্যাস অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তাকে ব্যয়বহুল ও অনিশ্চিত আমদানি নির্ভরতার দিকে ঠেলে দিতে পারে। এতে বিদ্যুতের দাম বৃদ্ধি, লোডশেডিং, শিল্প উৎপাদনে ব্যাঘাত ও কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মিডির আওতায় পরিকল্পিত জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র গুলো থেকে এক বিলিয়ন টনের বেশি কার্বন নিঃসরণ হতে পারে, যা বাংলাদেশের বর্তমান জীবাশ্ম জ্বালানির নিঃসরণের ১০ গুণেরও বেশি। এতে বায়ুদূষণ, জনস্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি বাড়ার পাশাপাশি বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো জলবায়ুজনিত দুর্যোগ আরও তীব্র হতে পারে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এলএনজি আমদানিনির্ভরতা দেশের তৈরি পোশাকশিল্প ও রপ্তানি প্রতিযোগিতার সক্ষমতাকেও ঝুঁকিতে ফেলতে পারে। তাই জীবাশ্ম জ্বালানির পরিবর্তে সৌর ও বায়ুশক্তির মতো নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো জরুরি।

প্রতিবেদনে বাংলাদেশের ২০৪০ সালের মধ্যে ২৪০ গিগাওয়াট সৌরবিদ্যুৎ এবং ৩০ গিগাওয়াট স্থলভিত্তিক বায়ুবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনার কথা তুলে ধরা হয়। ২০৩০ সালের মধ্যে ১০ গিগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের সরকারি লক্ষ্যমাত্রা অর্জনে আন্তর্জাতিক অর্থায়নকারীদের সহযোগিতা বাড়ানোর আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক ও ধরার সদস্যসচিব শরীফ জামিল, জাপান সেন্টার ফর আ সাসটেইনেবল এনভায়রনমেন্ট অ্যান্ড সোসাইটির পরিচালক ইউকি তানাবে, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, কক্সবাজার সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ও  কক্সবাজার সরকারি কলেজের সহকারী অধ্যাপক রাধু বড়ুয়াসহ পরিবেশ ও জ্বালানি খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

এলএনজি আমদানিতে বছরে ২৫.৮ বিলিয়ন ডলার ব্যয়ের শঙ্কা, জলবায়ু ঝুঁকির সতর্কতা

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x