ঢাকা    শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মোহাম্মদ হানিফের ২০তম মৃত্যুবার্ষিকী আজ

মোহাম্মদ হানিফের ২০তম মৃত্যুবার্ষিকী আজ
মোহাম্মদ হানিফের ২০তম মৃত্যুবার্ষিকী আজ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা মহানগর কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ হানিফের ২০তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। ২০০৬ সালের ২৮ নভেম্বর রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এর আগে ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে স্প্লিন্টারবিদ্ধ হন মোহাম্মদ হানিফ। স্প্লিন্টারের আঘাতজনিত কারণে দীর্ঘদিন রোগে ভুগে দেশ-বিদেশে চিকিৎসার পর তিনি মারা যান।

বঙ্গবন্ধুর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালনকারী মোহাম্মদ হানিফের জন্ম ১৯৪৪ সালের ১ এপ্রিল পুরান ঢাকায়। ঐতিহাসিক ছয় দফা আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচন, মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি।

তিনি অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র হিসেবে দীর্ঘ আট বছর দায়িত্ব পালন করেন। ১৯৭৩ সালের সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে হুইপের দায়িত্বও পালন করেন। মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ছিলেন তিনি। 

দিনটি উপলক্ষে পারিবারিকভাবে আজিমপুর কবরস্থানে প্রয়াত এই নেতার কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মোহাম্মদ হানিফের ২০তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি
মোহাম্মদ হানিফের ২০তম মৃত্যুবার্ষিকী আজ
0:00 0:00
1.0x