ঢাকা    শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

অবহেলা ও অব্যবস্থাপনায় হারাতে বসেছে সোনাহারের প্রাচীন হরি মন্দির, প্রাঙ্গণ দখলের অভিযোগ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার বেড়া প্রধান পাড়ার প্রাচীন হরি মন্দিরটি দীর্ঘদিনের অবহেলা, অব্যবস্থাপনা ও মন্দির প্রাঙ্গণ ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগে অস্তিত্ব সংকটে পড়েছে। একসময় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পূজা-অর্চনার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত এই মন্দিরটি এখন হারাতে বসেছে তার ঐতিহ্য ও স্বাভাবিক ধর্মীয় পরিবেশ।

স্থানীয়দের অভিযোগ, সময়ের সঙ্গে এলাকার অন্যান্য মন্দিরে নিয়মিত পূজা-অর্চনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হলেও সোনাহারের এই প্রাচীন মন্দিরটির রক্ষণাবেক্ষণে কার্যকর উদ্যোগ নেই। ফলে দিন দিন মন্দিরের পরিবেশ নষ্ট হচ্ছে এবং উপাসনালয় হিসেবে এর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

মন্দির প্রাঙ্গণকে ঘিরে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে ব্যক্তিগত ও গৃহস্থালি কাজে ব্যবহারের অভিযোগে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মন্দিরের জায়গায় লুডু ও তাস খেলা, ধান, গম ও ভুট্টা মাড়াই, ধান সিদ্ধ, খড় শুকানো, ছাগল-গরু বেঁধে রাখা, পাটখড়ি ও খড় সংরক্ষণ, গোবর রাখা এবং বিভিন্ন দৈনন্দিন কাজ করা হচ্ছে।

এ ধরনের কর্মকাণ্ডের কারণে মন্দিরের পবিত্রতা, পরিচ্ছন্নতা ও ধর্মীয় পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি স্থানীয়দের। এমন ব্যবহারের বিষয়ে আপত্তি জানাতে গেলে উল্টো বিরূপ পরিস্থিতির মুখে পড়তে হয় বলেও অভিযোগ তাঁদের।

মন্দিরটির সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে থাকা প্রবীণ ব্যক্তি বাবু রবিকান্ত রায় বলেন, “কাউকে কিছু বলা যাবে না, বললে দোষ হয়। তাই কাউকে কিছু বলি না। এভাবেই যতদিন চলে চলুক।”

অন্যদিকে, মন্দিরের পূজারি গোপাল চন্দ্র রায় বলেন, “আমি পক্ষে-বিপক্ষে কোনো মতামত দেব না। যদি মন্দিরের পরিবেশ ভালো হয়, বিলুপ্ত হয় কিংবা এভাবেই চলে যেভাবেই চলবে, আমি তাতেই সন্তুষ্ট।”

স্থানীয় সূত্রে জানা গেছে, মূল মন্দিরটি স্থানীয় একজন শিক্ষকের অর্থায়নে নির্মিত হয়েছে। পাশাপাশি নাটমন্দির নির্মাণের জন্য সরকারি অনুদান হিসেবে দেওয়া হয়েছিল ১ লাখ ১৭ হাজার টাকা। তবে সরকারি অনুদানে নির্মিত নাটমন্দিরসহ পুরো মন্দির প্রাঙ্গণের বর্তমান অবস্থা এবং ধর্মীয় উপাসনালয়ের উপযোগী পরিবেশ না থাকার কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন রয়েছে।

স্থানীয়দের মতে, একটি প্রাচীন মন্দির কেবল ধর্মীয় উপাসনার স্থান নয়; এটি একটি এলাকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসের ধারক। প্রজন্মের পর প্রজন্ম ধরে এমন প্রতিষ্ঠানকে ঘিরে মানুষের আবেগ ও বিশ্বাস জড়িয়ে থাকে। অথচ দীর্ঘদিনের অবহেলা ও অব্যবস্থাপনায় এমন একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হারিয়ে যেতে বসা অত্যন্ত দুঃখজনক।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরার পেছনে কোনো ব্যক্তিগত আক্রোশ বা কারও প্রতি বিরূপ মনোভাব নেই বলে জানিয়েছেন স্থানীয়দের একাংশ। তাঁদের দাবি, মন্দিরটির বর্তমান অবস্থা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা এবং এর ঐতিহ্য ও ধর্মীয় পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যেই বিষয়টি সামনে আনা হয়েছে।

এ পরিস্থিতিতে মন্দিরের সীমানা ও সম্পত্তি যাচাই, সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা, নিয়মিত পূজা-অর্চনার পরিবেশ ফিরিয়ে আনা এবং মন্দির প্রাঙ্গণ ধর্মীয় প্রতিষ্ঠানের উপযোগী কাজে ব্যবহারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সোনাহারের বেড়া প্রধান পাড়া হরি মন্দিরের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনবে। অবহেলা ও অব্যবস্থাপনার কারণে এলাকার ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসের এই স্মারকটি যেন একসময় বিলুপ্ত হয়ে না যায়, সে জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

অবহেলা ও অব্যবস্থাপনায় হারাতে বসেছে সোনাহারের প্রাচীন হরি মন্দির, প্রাঙ্গণ দখলের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x