ঢাকা    শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সহকারি অধ্যাপক আবদুল বারীর স্ত্রী শিক্ষিকা সৈয়দা শিরিনার ইন্তেকাল

কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি মাওলানা মোহাম্মদ আবদুল বারীর সহধর্মিণী এবং গেয়ারভাঙ্গা লতিফিয়া এনামিয়া মহিলা মাদ্রাসার শিক্ষিকা সৈয়দা শিরিনা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২৭ নভেম্বর) বাদ মাগরিব ঢাকার গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুতে ছোট শরীফপুর ডিগ্রি কলেজ পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। এক শোকবার্তায় কলেজ কর্তৃপক্ষ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে মহান আল্লাহর দরবারে তাঁর জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দানের প্রার্থনা করেন।

শোকবার্তায় আরও জানানো হয়, আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় বেলঘর উত্তর ইউনিয়নের উদনিয়া গ্রামে তাঁর নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

মরহুমার মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

সহকারি অধ্যাপক আবদুল বারীর স্ত্রী শিক্ষিকা সৈয়দা শিরিনার ইন্তেকাল

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x