ঢাকা    শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

জমি নিয়ে বিরোধে রক্ত*ক্ষয়ী সং*ঘর্ষ, দেবীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিয়ন সহ আটক ৩

ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার দেবীপুর ইউনিয়নের মুজাবর্ণী ডাঙ্গাপাড়া এলাকায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দেবীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফরহাদ হোসেন রিয়নসহ তিনজনকে আটক করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে বিরোধপূর্ণ জমির ধান নিয়ে আসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, মুজাবর্ণী ডাঙ্গাপাড়া এলাকার মোঃ দারাজ উদ্দিন (শুকরু) এবং মোঃ হামিদুল ইসলামসহ ২৭ জনের মধ্যে এসএ খতিয়ান নম্বর ২২-এর ৯১, ৯২, ৯৩ ও ১০০ নম্বর দাগে থাকা মোট ১ একর ৪৬ শতক জমি নিয়ে ২০২৪ সাল থেকে বিরোধ চলে আসছে।

এ বিরোধকে কেন্দ্র করে দারাজ উদ্দিন (শুকরু) বাদী হয়ে হামিদুল ইসলামসহ ২৭ জনের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ের আদালতে দেওয়ানি ২১/২০২৪ নম্বর বাটোয়ারা মামলা করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

দারাজ উদ্দিন (শুকরু) পক্ষের দাবি, আদালতে জমি নিয়ে মামলা চলমান থাকা অবস্থায় তাদের বিরুদ্ধে বিরোধপূর্ণ জমির ধান চুরির অভিযোগে মামলা করা হয়। তবে জমিতে ধান থাকার বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে ভিন্ন ভিন্ন বক্তব্য রয়েছে।

প্রথম পক্ষের লোকজনের ভাষ্য, তাদের বিরুদ্ধে ধান চুরির অভিযোগ থাকলে বিরোধপূর্ণ জমিতে ধান থাকার কথা। এ অবস্থায় দ্বিতীয় পক্ষের লোকজন জমি থেকে ধান নিতে গেলে তারা বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

আদালতের নথি ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দ্বিতীয় পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিরোধপূর্ণ সম্পত্তিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রথম পক্ষকে নির্দিষ্ট জমিতে প্রবেশ না করার নির্দেশ দেওয়া হয়।

দারাজ উদ্দিন (শুকরু) পক্ষের অভিযোগ, বৃহস্পতিবার হামিদুল ইসলাম পক্ষের লোকজন দেবীপুর ইউনিয়ন ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বিরোধপূর্ণ জমি থেকে ধান নিতে যান। এ সময় তাদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ কয়েকজন আহত হন। 

খবর পেয়ে ভূল্লী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দেবীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফরহাদ হোসেন রিয়ন (৩০), সহসভাপতি মোঃ মাসুম (৩১) ও মোঃ সুমন রানা (২৯)কে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

আহতদের মধ্যে দারাজ উদ্দিন (শুকরু) পক্ষের মোঃ শিমুল (১৯), মোনোয়ারা (৩৫), আশরাফ আলী (৫০), আবু সাঈম (২২) ও রাকিব (৮) রয়েছেন। তাঁদের সবার বাড়ি দেবীপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায়। তারা বর্তমানে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে হামিদুল ইসলাম পক্ষের নুর ইসলাম (৩৮), হাফু (৫০), লাবলী (৩৩) ও নুর নেহার (৪০) আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, একই জমি নিয়ে এর আগেও দুই পক্ষের মধ্যে বিরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত ২২ জুলাই ২০২৬ তারিখে সংঘর্ষের ঘটনায় হামিদুল ইসলাম পক্ষের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ভূল্লী থানায় ১১ নম্বর মামলা (তারিখ ২২-০৭-২০২৬) করা হয়। ওই মামলায় দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৫৪/৫০৬/১১৪ ধারার উল্লেখ রয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন।

স্থানীয়দের আরও দাবি, বিরোধপূর্ণ জমির মূল মালিকানা দুই পক্ষের পূর্বপুরুষদের নামে সিএস ও এসএ খতিয়ানে রয়েছে। জমির মালিকানা ও অংশবণ্টন নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকেই পরিস্থিতি বারবার উত্তপ্ত হচ্ছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি সুমন ইসলাম বলেন, ব্যক্তিগত বিরোধে কেউ দলীয় পরিচয় ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার দায় সংগঠন নেবে না। এ ধরনের ঘটনায় কেউ জড়িত থাকলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ভূল্লী থানার সেকেন্ড অফিসার রাশেদুল ইসলাম রাশেদ বলেন, জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিনজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার বিষয়ে অভিযোগ ও প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এলাকায় যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

জমি নিয়ে বিরোধে রক্ত*ক্ষয়ী সং*ঘর্ষ, দেবীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিয়ন সহ আটক ৩

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x