ঢাকা    শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সীমান্ত নিরাপত্তার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতেও কাজ করছে বিজিবি।

দিনাজপুরের চিরিরবন্দরে ২০ বেকার যুবককে হাউস ওয়্যারিং প্রশিক্ষণ, সনদ ও সরঞ্জাম বিতরণ।

সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের চিরিরবন্দরে ২০ জন শিক্ষিত বেকার যুবককে বৈদ্যুতিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ দিয়ে সনদপত্র ও কাজের প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় চিরিরবন্দর উপজেলার ১০ নম্বর পুনট্টি ইউনিয়ন পরিষদে আয়োজিত প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকেও কাজ করে যাচ্ছে বিজিবি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক, মানব পাচার ও অস্ত্র পাচারসহ আন্তসীমান্ত অপরাধ দমনে বিজিবির সদস্যরা পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণেও বিজিবি কাজ করছে। এ লক্ষ্যে নিয়মিত ত্রাণ বিতরণ, দুর্যোগকালে উদ্ধার ও খাদ্যসহায়তা, বিনা মূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ এবং শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদানসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি যুবসমাজকে দক্ষ ও কর্মক্ষম করে তুলতে কারিগরি প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে সেক্টর কমান্ডার বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন যুবককে সনদপত্রের পাশাপাশি বৈদ্যুতিক কাজের প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হয়েছে। এসব সরঞ্জাম কাজে লাগিয়ে তাঁরা নিজ এলাকায় কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন এবং আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারবেন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সীমান্তবর্তী জনগোষ্ঠীর সঙ্গে বিজিবির পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা আরও বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি), ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মিজানুর রহমান (পিবিজিএমএস), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম, চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন-নবী এবং ১০ নম্বর পুনট্টি ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. চাঁন মিয়া। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ফুলবাড়ী ব্যাটালিয়নের তাজপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ২০ জন বেকার যুবককে এ প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার তাঁদের মধ্যে সনদপত্র ও বৈদ্যুতিক কাজের প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

সীমান্ত নিরাপত্তার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতেও কাজ করছে বিজিবি।

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x