ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মদ্যপ অবস্থায় রেফারিং, অদ্ভুত সিদ্ধান্তে তোলপাড়!

বিতর্কিত রেফারিংয়ের ঘটনা ঘটেছে।

ম্যাচের প্রথমার্ধে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত। কখনও খেলোয়াড়দের সঙ্গে অসংলগ্ন আচরণ, কখনও অদ্ভুত সব কার্ড দেখানো। শেষ পর্যন্ত দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিযোগের মুখে বিরতির পর মাঠ থেকে সরিয়ে নেওয়া হলো রেফারিকে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি মদ্যপ অবস্থায় ম্যাচ পরিচালনা করছিলেন!

বুধবার রাতে সংযুক্ত আরব আমিরাতে এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-এর একটি ম্যাচে ঘটেছে এমন ঘটনা। এশিয়ার দ্বিতীয় স্তরের ক্লাব প্রতিযোগিতার গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল স্বাগতিক আল জাজিরা ও ইরানের গোল গোহর। ম্যাচটি পরিচালনার দায়িত্বে ছিলেন সিরিয়ার ৩৭ বছর বয়সী রেফারি হান্না হাত্তাব।

প্রথমার্ধজুড়েই হাত্তাবের মধ্যে ঝিমুনির লক্ষণ দেখা যাচ্ছিল বলে অভিযোগ। খেলোয়াড়দের সঙ্গে কথাবার্তার সময়ও তার মধ্যে মনোযোগের অভাব ছিল। একের পর এক বিতর্কিত, এমনকি বিস্ময়কর কিছু সিদ্ধান্ত নেওয়ায় দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফ তার ম্যাচ পরিচালনার সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন। এর মধ্যে আল জাজিরার গোলকিপার এরসিন দেস্তানোগলুকে অকারণে হলুদ কার্ড দেখানোর ঘটনাটি ছিল সবচেয়ে বিস্ময়কর।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আল জাজিরার ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিলসন গোল গোহরের সোহেইল সাহরেইকে কঠিন ট্যাকল করেন। রেফারি হাত্তাব ফাউল দেন। এরপর দুই দলের খেলোয়াড়দের প্রতিবাদ শোনার পাশাপাশি আহত সাহরেইয়ের অবস্থা দেখতে কিছুক্ষণ থামেন তিনি।

কিছুক্ষণ আলোচনার পর আল জাজিরার গোলকিপার দেস্তানোগলুকে ডেকে হলুদ কার্ড দেখান হাত্তাব। তার এই সিদ্ধান্তে দুই দলের খেলোয়াড়েরাই হতভম্ব হয়ে যান।

গোল গোহরের কোচ মেহদি রাহমাতিকে তখন চতুর্থ রেফারির উদ্দেশে বলতে শোনা যায়, ‘রেফারি মাতাল।’ দুই দলই ম্যাচের বাকি অংশ বর্জনের হুমকি দেওয়ার পর দ্বিতীয়ার্ধে হাত্তাবের জায়গায় দায়িত্ব নেন চতুর্থ রেফারি।

ম্যাচ শেষে গোল গোহরের টিম ডিরেক্টর হেইদার আফসারি বলেন, ‘আল জাজিরার বিপক্ষে ম্যাচ পরিচালনার সময় রেফারি স্বাভাবিক অবস্থায় ছিলেন না। এমনকি আল জাজিরার খেলোয়াড়েরাও আমাদের একই কথা বলেছেন।’

তিনি আরও বলেন, ‘ক্লাব সঙ্গে সঙ্গে ম্যাচ কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছিল এবং পরিস্থিতি একই রকম থাকলে আমরা আর খেলবো না বলে সতর্ক করেছিলাম।’

আফসারির অভিযোগ, ‘আল জাজিরার ৭৭ নম্বর জার্সিধারী (মিলসন) দ্বিতীয় ফাউলের পরই লাল কার্ড দেখতে পারতো। কিন্তু রেফারি উল্টো কার্ডটি প্রতিপক্ষের গোলকিপারের নামে লিখেছেন।’

হাত্তাব এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) এলিট রেফারিদের প্যানেলে আছেন। ২০১৫ সাল থেকে আন্তর্জাতিক রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এশিয়ান কাপ, চ্যাম্পিয়নস লিগ থেকে শুরু করে বিশ্বকাপ বাছাইপর্বের মতো বিভিন্ন এএফসি প্রতিযোগিতায় ম্যাচ পরিচালনা করেছেন।

শেষ পর্যন্ত অবশ্য হাত্তাবের বিরুদ্ধে মদ্যপ থাকার অভিযোগ নিশ্চিত হওয়া যায়নি। ম্যাচের পর তার পারফরম্যান্স নিয়ে তদন্ত হবে কি না, সে বিষয়ে এএফসির পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মদ্যপ অবস্থায় রেফারিং, অদ্ভুত সিদ্ধান্তে তোলপাড়!

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x