ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মহাদেবপুরে গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

নওগাঁর মহাদেবপুরে আসাদুজ্জামান আসাদ (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বন্ধুর ফোন পেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি। পরদিন বুধবার সকালে উপজেলার সাতগ্রাম খারির পাড় এলাকায় একটি গাছের ডালে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। এ ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

নিহত আসাদুজ্জামান আসাদ মহাদেবপুর উপজেলার রাইগা ইউনিয়নের বৌহুতি গ্রামের আছির কবিরাজের ছেলে। তিনি স্ত্রী ও পাঁচ বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে মুঠোফোনে একটি কল পেয়ে বাড়ি থেকে বের হন আসাদ। এরপর রাত গভীর হলেও তিনি বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোনটি বন্ধ পান। সারারাত পরিবারের সদস্যরা উৎকণ্ঠায় অপেক্ষা করেন।

বুধবার সকালে সাতগ্রাম খারির পাড় এলাকায় একটি গাছের ডালে আসাদের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। মরদেহ দেখে স্বজনদের আহাজারিতে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

নিহতের বাবা আছির কবিরাজ অভিযোগ করে বলেন, তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহটি ওই স্থানে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, প্রাথমিকভাবে ঘটনাস্থলের আলামত দেখে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর মরদেহটি এখানে এনে রাখা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্ত্রী ও শিশু কন্যাসন্তানসহ স্বজনরা শোকে ভেঙে পড়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মহাদেবপুরে গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x