ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মধ্যনগরে সেচ লাইন নিয়ে জমির বিরোধ, বিপাকে কৃষকেরা::

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার আমজোড়া গ্রামে পৈতৃক জমির ওপর দিয়ে স্থাপিত সেচ লাইন নিয়ে বিরোধ দেখা দিয়েছে। জমির মালিকানা দাবি করে সেচ সংযোগ বন্ধের আবেদন করেছেন জাকিরুল আজাদ মান্না। তবে সেচ সংযোগ চালু রাখার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকেরা।

২০ নভেম্বর ২০২৬ তারিখে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির ধর্মপাশা সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার বরাবর লিখিত আবেদন করেন জাকিরুল আজাদ মান্না।

আবেদনে তিনি উল্লেখ করেন, আমজোড়া গ্রামে তাঁর পৈতৃক সম্পত্তির ওপর দিয়ে নদী থেকে পানি উত্তোলনের জন্য সেচ লাইন স্থাপন করা হয়েছে। তাঁর দাবি, জমির প্রকৃত মালিকানাসংক্রান্ত কাগজপত্র যাচাই না করেই অন্যের জমির ওপর সেচ লাইন স্থাপন করা হয়েছে। সেচ সংযোগ নেওয়ার ক্ষেত্রে খতিয়ান নম্বর ২৯৩ ও দাগ নম্বর ১৮০২-এর কাগজপত্র ব্যবহার করা হলেও সেচ লাইনটি তাঁর পৈতৃক সম্পত্তির খতিয়ান নম্বর ১৩৫ ও দাগ নম্বর ১৮০৭-এর জমির ওপর স্থাপন করা হয়েছে। 

অন্যদিকে, স্থানীয় কয়েকজন কৃষক জানান, বর্তমানে সেচটি যে জায়গায় রয়েছে, সেটি ওয়ারিশ সূত্রে নুরে আলম জিকুর মালিকানাধীন। তাঁর জায়গাতেই সেচটি স্থাপন করা হয়েছে। কৃষকদের দাবি, আগে জাকিরুল আজাদ মান্নার মাধ্যমে সেচের পানি নিতে তাঁদের বেশি ভোগান্তি পোহাতে হতো। গত তিন বছর ধরে নুরে আলম জিকু সেচটি পরিচালনা করছেন। এতে তাঁরা তুলনামূলক কম খরচে পানি পাচ্ছেন এবং সুবিধা ভোগ করছেন। এখন সেচ নিয়ে বিরোধের কারণে কৃষিকাজ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তাঁরা। দ্রুত সেচ সংযোগ চালুর দাবি জানান কৃষকেরা। 

এ বিষয়ে নুরে আলম জিকু বলেন, সেচটি নদীর পাড়ের সরকারি জায়গায় স্থাপন করা হয়েছে। নদী থেকে বাসা পানিতে এ সেচের মাধ্যমে পানি উত্তোলন করে কৃষকদের জমিতে সরবরাহ করা হয়। গত তিন বছর ধরে তিনি গ্রামের কৃষকদের সেচের পানি দিয়ে আসছেন। এতে কারও কোনো সমস্যা হয়নি। তবে গ্রামের একজন ব্যক্তি এ নিয়ে বিরোধ সৃষ্টি করছেন। বর্তমানে কৃষকদের জমিতে পানি দেওয়ার সময় হওয়ায় সেচ সংযোগ বন্ধ হলে তাঁরা ক্ষতিগ্রস্ত হবেন।

অন্যদিকে, জাকিরুল আজাদ মান্না বলেন, নুরে আলম জিকু যে জায়গায় সেচটি স্থাপন করেছেন, সেটি আমার পৈতৃক সম্পত্তি। ওই জমির খতিয়ান নম্বর ১৩৫ ও দাগ নম্বর ১৮০৭। সেখানে নুরে আলম জিকুর কোনো জমি নেই। তার খতিয়ান নম্বর ২৯৩ ও দাগ নম্বর ১৮০২-এর কাগজপত্র ব্যবহার করে সেচ সংযোগ নিয়েছেন। এ কারণে তিনি সেচ স্থাপনে নিষেধ করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মধ্যনগরে সেচ লাইন নিয়ে জমির বিরোধ, বিপাকে কৃষকেরা::

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x