ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

২৪ নভেম্বর ২০২৬

হোয়াইক্যং চেকপোস্টে সিএনজির গোপন চেম্বারে ১০ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

৩০ লাখ টাকা মূল্যের ইয়াবা জব্দ, পাচারে ব্যবহৃত সিএনজি ও মোবাইল ফোন জব্দ

কক্সবাজারের টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজিতে অভিনব কায়দায় গোপন চেম্বারে লুকিয়ে ইয়াবা পাচারের সময় ১০ হাজার পিস ইয়াবাসহ এক চালককে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

 এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ৭টা ২০ মিনিটে হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় এসব ইয়াবা উদ্ধার করা হয়।

আটক চালকের নাম মোঃ হুমায়ুন কবির (২২)। তিনি টেকনাফ উপজেলার উনচিপ্রাং গ্রামের নুরুল আফসারের ছেলে।

৬৪ বিজিবি সূত্রে জানা যায়, হ্নীলা থেকে কক্সবাজারগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা সেটিতে তল্লাশি চালান। 

এ সময় চালকের আসনের নিচে সন্দেহজনক একটি গোপন চেম্বার দেখতে পান। পরে চেম্বারটি খুলে অভিনব কায়দায় লুকানো খাকি রঙের প্যাকেটের ভেতরে নীল রঙের বায়ুরোধী প্যাকেটে মোড়ানো ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক হ্নীলা থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন বলে বিজিবি জানায়।

 পরে সিএনজিতে বিস্তারিত তল্লাশি চালানো হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

 সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও বিভিন্ন ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

হোয়াইক্যং চেকপোস্টে সিএনজির গোপন চেম্বারে ১০ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x