ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

‎নাসিরনগর হাঁস-মুরগির বাজারে জাল নোটসহ এক যুবক আটক, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

‎ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের হাঁস-মুরগির বাজারে জাল টাকা দিয়ে মুরগি কিনতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন এক যুবক। পরে পুলিশ এসে তাকে জাল নোটসহ হেফাজতে নিয়েছে।

‎‎আজ রবিবার (২২ নভেম্বর) দুপুরে নাসিরনগর সদর হাঁস-মুরগির বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুরো বাজারে হইচই পড়ে যায়।

‎‎স্থানীয়রা জানান, ওই যুবক এক মহিলা বিক্রেতার কাছ থেকে মুরগি কেনার সময় ১০০০ টাকার একটি নোট দেন। নোটটি হাতে নিতেই সন্দেহ হয় বিক্রেতার। নোটের কাগজ, রং আর ছাপ দেখে তার মনে খটকা লাগে।

‎‎তিনি আশপাশের লোকজনকে বিষয়টি জানালে সবাই এগিয়ে আসেন। পরে তার মানিব্যাগ তল্লাশি করলে আরও বেশ কয়েকটি জাল নোট বেরিয়ে আসে বলে দাবি করেন স্থানীয়রা।

‎‎এ সময় উত্তেজিত জনতা তাকে আটক করে রাখে। মুহূর্তেই বাজারে ভিড় জমে যায়। কেউ কেউ উত্তেজিত হয়ে উঠলেও স্থানীয়রা পরিস্থিতি শান্ত রাখেন।

‎‎খবর পেয়ে নাসিরনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জাল নোটসহ অভিযুক্ত যুবককে থানায় নিয়ে যায়।

‎‎জিজ্ঞাসাবাদে আটক যুবক নিজের নাম শফিকুল ইসলাম (৩৮), বাবার নাম রজ্জব আলী বলে জানান। তার বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই থানার নখনাউক গ্রামের বলে দাবি করেন তিনি।

‎তিনি আর কোথা থেকে এই জাল নোট পেয়েছেন, একা নাকি এর পেছনে কোনো চক্র আছে — তা খতিয়ে দেখছে পুলিশ।

‎‎এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত নাসিরনগর থানার পুলিশ সদস্যরা জানিয়েছেন, জাল নোটগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

‎‎এ ঘটনায় নাসিরনগর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা বলছেন, বাজারে লেনদেনের সময় সবাইকে আরও সতর্ক থাকতে হবে, টাকা ভালো করে দেখে নিতে হবে।

‎‎বিশেষ করে হাটের দিনে ভিড়ের সুযোগে জাল নোট ছড়িয়ে দেওয়ার চেষ্টা হতে পারে বলে মনে করছেন অনেক ব্যবসায়ী। তারা প্রশাসনের কাছে বাজারে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ২২ নভেম্বর ২০২৬

‎নাসিরনগর হাঁস-মুরগির বাজারে জাল নোটসহ এক যুবক আটক, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x