ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

২২ নভেম্বর ২০২৬

টেকনাফে অস্ত্র মামলার সন্দিগ্ধ আসামি মোঃ ইসলাম গ্রেফতার, বিচারাধীন ১২ মামলা

উনচিপ্রাং ক্যাম্পে এপিবিএনের বিশেষ অভিযান, অস্ত্র, মাদক ও ডাকাতির একাধিক মামলার আসামি

কক্সবাজারের টেকনাফে ২২ নম্বর উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে মোঃ ইসলাম (৩১) নামে এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ১৬ এপিবিএনের উনচিপ্রাং ক্যাম্পের পুলিশ সদস্যরা।

রোববার (২২ নভেম্বর) বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিটের দিকে ক্যাম্প-২২-এর এ/৫ ব্লকে ইদ্রিসের বাঁশের দোকানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ ইসলাম রশিদ আহমদের ছেলে। তাঁর এফসিএন নম্বর ২৩৭৭৭৮। তিনি ২২ নম্বর উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের ডি/৪ ব্লকের ৭৭৬ নম্বর ঘরের বাসিন্দা।

এপিবিএন সূত্রে জানা যায়, উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের এসআই (নিরস্ত্র) প্রকাশ চন্দ্র সরকারের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। 

এ সময় টেকনাফ থানার এফআইআর নং-৩৩, তারিখ ৯ নভেম্বর ২০২৬, জিআর নং-৯৬৮, ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ)/১৯(এফ) ধারার মামলার তদন্তকারী কর্মকর্তা নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের এসআই নিপুন মজুমদারের উপস্থিতিতে অভিযান চালানো হয়। 

অভিযানে মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে মোঃ ইসলামকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে বিচারাধীন ১২ মামলা

পুলিশের প্রাথমিক পর্যালোচনায় জানা গেছে, গ্রেফতার মোঃ ইসলামের বিরুদ্ধে টেকনাফ থানায় বিভিন্ন সময়ে দায়ের করা মোট ১২টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

এসব মামলার মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি, অস্ত্র আইনে তিনটি, দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় চারটি এবং মারামারি, গুরুতর জখম, হত্যাচেষ্টা, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগে আরও দুটি মামলা রয়েছে।

বিশেষ করে ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত তাঁর বিরুদ্ধে মাদক, অস্ত্র ও ডাকাতির প্রস্তুতি-সংক্রান্ত একাধিক মামলা দায়ের করা হয়েছে। সর্বশেষ ২০২৬ সালের ১১ আগস্ট দায়ের করা একটি মামলাও বিচারাধীন রয়েছে।

গ্রেফতারের পর তাঁকে প্রয়োজনীয় পুলিশি এসকর্টের মাধ্যমে টেকনাফ মডেল থানায় পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ২২ নভেম্বর ২০২৬

টেকনাফে অস্ত্র মামলার সন্দিগ্ধ আসামি মোঃ ইসলাম গ্রেফতার, বিচারাধীন ১২ মামলা

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x