ঢাকা    শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মদনে জামায়াতের ৭ সদস্যের কর্মপরিষদ গঠন, সেক্রেটারি সাজেদুল হক

নেত্রকোনার মদন উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২৮ সেশনের জন্য সাত সদস্যবিশিষ্ট উপজেলা কর্মপরিষদ গঠন করা হয়েছে। নবগঠিত এ কর্মপরিষদের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী সাজেদুল হক (সাজু)। উপজেলা আমীর হিসেবে নেতৃত্ব দেবেন মাওলানা অলিউল ইসলাম। 

শুক্রবার (২০ নভেম্বর) মদন উপজেলায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত উপজেলা আমীর মাওলানা অলিউল ইসলাম ও নবগঠিত কর্মপরিষদের সদস্যরা শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে জেলা আমীর নবনির্বাচিত উপজেলা আমীরকে শপথবাক্য পাঠ করান। পরে উপজেলা আমীর কর্মপরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান।

নবগঠিত কর্মপরিষদের সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা হাফিজুর রহমান শামীম। কর্মপরিষদের অন্য সদস্যরা হলেন—মাওলানা ফারুক উদ্দিন ভূঁইয়া, মাওলানা ফরিদুল ইসলাম, এ কে এম ফজলুল হক, এনামুল হক মাস্টার এবং উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি আবুল হাসনাত।

সংশ্লিষ্টরা জানান, নবগঠিত কর্মপরিষদের সদস্যরা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীল। দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও ত্যাগের স্বীকৃতি হিসেবে তাঁদের এ দায়িত্ব দেওয়া হয়েছে। 

শপথ গ্রহণ শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং মদন উপজেলার মানুষের অধিকার আদায়ে নবগঠিত কর্মপরিষদ ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে নবগঠিত কর্মপরিষদের সফলতা কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। 

নবনির্বাচিত উপজেলা আমীর মাওলানা অলিউল ইসলাম বলেন, “কর্মপরিষদের সকল সদস্যই অভিজ্ঞ ও পরীক্ষিত। আশা করি, তাঁরা দেশ, জনগণ ও ইসলামের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন, ইনশাআল্লাহ।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মদনে জামায়াতের ৭ সদস্যের কর্মপরিষদ গঠন, সেক্রেটারি সাজেদুল হক

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x