ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সরিষাবাড়ীতে ভূমির দখল ফিরে পেলেন আব্দুর রাজ্জাক

 জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নে দীর্ঘদিন জবর দখল হওয়া থেকে কৃষ্ণপুর মৌজার ৬৩ শতাংশ জমির দখল ফিরে পেয়েছেন প্রকৃত মালিক দাবিদার আব্দুর রাজ্জাক। 

স্থানীয়দের উদ্যোগে বিরোধের অবসান ঘটিয়ে তাঁকে জমিটি বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। জমির দখল ফিরে পেয়ে সেখানে বসবাসের উপযোগী করতে ঘর নির্মাণের কাজ শুরু করেছেন তিনি। এতে স্বস্তি ফিরেছে তাঁর পরিবার ও স্থানীয়দের মধ্যে।

ভুক্তভোগী আব্দুর রাজ্জাকের দাবি, কৃষ্ণপুর মৌজার বিআরএস খতিয়ান নম্বর-১১০-এর ১২২ ও ১২৩ নম্বর দাগে থাকা ৬৩ শতাংশ জমি তাঁদের মালিকানাধীন। দীর্ঘদিন ধরে তাঁরা ওই জমি ভোগদখল করে আসছিলেন। পরবর্তী সময়ে শফিকুল ইসলাম গং তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে গভীর রাতে ভাড়াটে লোকজনের মাধ্যমে জমিটি জবরদখল করেন বলে অভিযোগ করেন তিনি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এ বিষয়ে আব্দুর রাজ্জাক আরও দাবি করেন, বিআরএস রেকর্ড-সংক্রান্ত একটি মামলায় প্রতিপক্ষ একতরফা ডিক্রি পেয়েছেন। ওই রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে রিট করেছেন। রিট পিটিশন নম্বর-৫৩৩৮/২০২৬-এর বিষয়ে আদালতের স্থগিতাদেশ রয়েছে বলেও জানান তিনি।

এদিকে, দীর্ঘদিনের বিরোধের পর শফিকুল ইসলাম গং জমিটির বৈধ মালিকানা তাঁদের নয় বলে বুঝতে পেরে আব্দুর রাজ্জাককে জমিটি বুঝিয়ে দিয়েছেন বলে স্থানীয় বাসিন্দা ও ভূমিসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে আব্দুর রাজ্জাক ও তাঁর লোকজনকে কোনো বাধা-বিপত্তি ছাড়াই ওই জমিতে ঘর নির্মাণের কাজ করতে দেখা যায়। 

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সাদ্দাম হোসেন, আলিমুদ্দিন, জামিনুর ইসলাম ও মুক্তা মিয়া বলেন, আব্দুর রাজ্জাক ও তাঁর লোকজন বর্তমানে কোনো বাধা বা আপত্তি ছাড়াই জমিতে ঘর নির্মাণের কাজ করছেন। দীর্ঘদিনের বিরোধের পর তিনি জমির দখল ফিরে পাওয়ায় তাঁরা আনন্দিত। বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হওয়ায় স্থানীয়দের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে।

দীর্ঘদিন পর জমির দখল ফিরে পেয়ে আব্দুর রাজ্জাকের পরিবারে এখন আনন্দের পরিবেশ বিরাজ করছে। অন্যদিকে, বিরোধের শান্তিপূর্ণ অবসানকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারাও।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

সরিষাবাড়ীতে ভূমির দখল ফিরে পেলেন আব্দুর রাজ্জাক

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x