আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে পুনরায় মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান বর্তমান ইউপি সদস্য নির্মল রায়। এ লক্ষ্যে তিনি ওয়ার্ডবাসীর দোয়া, আশীর্বাদ ও সমর্থন প্রত্যাশা করছেন।
স্থানীয়দের ভাষ্য, দায়িত্ব পালনকালে নির্মল রায় ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন। পাশাপাশি বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও প্রতিবন্ধী ভাতা পেতে এলাকার অনেক মানুষকে সহযোগিতা করেছেন। বিশেষ করে তরুণদের সঙ্গে তাঁর যোগাযোগ ও সম্পৃক্ততা রয়েছে।
নির্মল রায় বলেন, “আমি দায়িত্ব পালনকালে ওয়ার্ডের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। আগামী দিনেও সবার পাশে থেকে কাজ করার প্রত্যাশা রাখি। তাই পুনরায় মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। এ জন্য ওয়ার্ডবাসীর দোয়া, আশীর্বাদ, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।”
মতামত