বরিশালের বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে নাগরিক সেবা নিতে এসে নানা অজুহাত ও অসংগতিপূর্ণ কথাবার্তায় বিভ্রান্ত হচ্ছেন সেবাপ্রত্যাশীরা। কখনো বলা হচ্ছে, ‘এখন হবে না, পরে আসেন’ কখনো ‘আজকে হবে না, কালকে আসেন’। আবার কখনো সার্ভারে সমস্যা, ইন্টারনেট সংযোগে ত্রুটি, দুপুর ১টার পর কার্যক্রম বন্ধ কিংবা কাজের চাপ বেশি থাকার কথা জানানো হচ্ছে।
এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। অনেকেই দূরদূরান্ত থেকে উপজেলা নির্বাচন অফিসে এসে কাজ সম্পন্ন না করেই ফিরে যেতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ করেছেন।
সেবাপ্রত্যাশীদের অভিযোগ, উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছ থেকে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন কারণ দেখানোয় তাঁরা বিভ্রান্ত হচ্ছেন। কখন গেলে সেবা পাওয়া যাবে, সে বিষয়েও স্পষ্ট কোনো নির্দেশনা পাচ্ছেন না। ফলে একই কাজের জন্য বারবার অফিসে আসতে হচ্ছে।
ভুক্তভোগীদের প্রশ্ন, সরকারি অফিসে নাগরিক সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরতে হবে কেন? সার্ভার কিংবা ইন্টারনেটের সমস্যা থাকলে তার বিকল্প ব্যবস্থা বা সেবা প্রদানের নির্দিষ্ট সময় জানানো হচ্ছে না কেন?
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেবাপ্রত্যাশীদের দাবি, বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে নাগরিক সেবা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া, হয়রানি বন্ধ এবং দায়িত্বশীল কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করা হোক।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার সাথে জানতে চাইলে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
মতামত