ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গোপালগঞ্জে লকডাউন ঘিরে উত্তেজনা, সড়ক অবরোধ ও বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ।

আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় সড়ক অবরোধ, বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যত স্থবির হয়ে পড়েছে জেলার স্বাভাবিক জনজীবন।

সকাল থেকে শহরের প্রধান সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে দোকানপাট ও বিপণিবিতান। বৃষ্টি উপেক্ষা করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সকালে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কয়েকটি স্থানে সড়কের ওপর আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়ক এবং পিরোজপুর-গোপালগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয়দের ভাষ্য, গত রাত থেকেই এসব স্থানে অবরোধ চলছে।

শহরের লঞ্চঘাট, বেদগ্রাম, মান্দারতলা ও ঘোনাপাড়াসহ বিভিন্ন এলাকায় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে বিক্ষোভ করতে দেখা যায় নেতা-কর্মীদের। বিক্ষোভ মিছিলে নারী কর্মীদেরও ব্যানার ও দেশীয় অস্ত্র হাতে অংশ নিতে দেখা গেছে। দুপুর ১২টার দিকে পুরাতন লঞ্চঘাট এলাকায় সমাবেশ করেন দলটির নেতা-কর্মী ও সমর্থকেরা। এ ছাড়া শহরের বিভিন্ন অলিগলি ও মোড়ে মাইকযোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়।

সংসদ সদস্যদের বাড়ি ও থানায় অগ্নিসংযোগ

লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে হামলা ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার কাশিয়ানী উপজেলার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের বাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

এ ছাড়া মুকসুদপুর থানায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে একাধিক যানবাহন। জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এইচ খান মঞ্জুর বাসভবনেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন স্থানে দোকানপাট, বিপণিবিতান, বাড়িঘর ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। তবে এসব ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বৃষ্টির মধ্যেও বিক্ষোভ, সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি কম

সকাল থেকে বৃষ্টিপাত হলেও কর্মসূচি চালিয়ে যান বিক্ষোভকারীরা। শহরের অভ্যন্তরীণ সড়ক থেকে শুরু করে মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। সাধারণ সড়ক ও মহাসড়কের অবরোধস্থলগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি চোখে পড়েনি। তবে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোতে নিরাপত্তার দায়িত্বে সদস্যদের মোতায়েন থাকতে দেখা গেছে।

লকডাউন ও বিক্ষোভ কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক, সাবেক পৌর কাউন্সিলর আল-আমিন ইসলাম, যুবলীগ নেতা শাহনেওয়াজ খান এবং ছাত্রলীগ নেতা রাজু খান, হেলাল মোল্লা, বাপ্পী কাজী ও আজিজ খানসহ আরও কয়েকজন নেতৃত্ব দিচ্ছেন বলে জানা গেছে।

এদিকে সড়ক অবরোধ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যান চলাচল বন্ধ থাকায় জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষও ভোগান্তিতে পড়েছেন।

এসব ঘটনার বিষয়ে প্রশাসন ও পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে যুক্ত করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে লকডাউন ঘিরে উত্তেজনা, সড়ক অবরোধ ও বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ।

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x