ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

শামীম ওসমানের বাড়ির সামনে আগুন ধরিয়ে ছাত্রদলের বিক্ষোভ

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাবেক এমপি শামীম ওসমানের বাড়ির সামনে আগুন ধরিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার জামতলা এলাকায় শামীম ওসমানের পরিত্যাক্ত বাড়ির সামনে এ প্রতিবাদ সভা করা হয়।

সরকারি কদমরসুল কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান রিফাতের নেতৃত্বে ছাত্রদল নেতা রায়হান, মুক্তার সহ ১৫ থেকে ২০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মোহাম্মদ আতিকুর রহমান রিফাত বলেন, যারা নাশকতা করে জনগণের জানমাল ক্ষতি করবে ছাত্রদল তাদের প্রতিহত করবে। নাশকতাকারীদের রুখে দাঁড়াবে ছাত্রদল।

নৈশপ্রহরী মো. হারুন অর রশিদ বলেন, ১৫ থেকে ২০ জনের একটি দল মিছিল নিয়ে এসে বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে। মিছিল থেকে শামীম ওসমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। তাদের কয়েকজনের হাতে জ্বলন্ত মশাল ছিল। একজন বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন বাধা দেন। এরপর তারা দ্রুত চলে যান।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, আগুন দেয়ার খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এই বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। 

এর আগে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন বিকালে জামতলা এলাকায় শামীম ওসমানের বাড়ি এবং উত্তর চাষাঢ়া এলাকায় তার ভাই সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানের তিনতলা বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিলো।

বিষয় : আগুন বিক্ষোভ শামীম ওসমান বাড়ি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

শামীম ওসমানের বাড়ির সামনে আগুন ধরিয়ে ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাবেক এমপি শামীম ওসমানের বাড়ির সামনে আগুন ধরিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার জামতলা এলাকায় শামীম ওসমানের পরিত্যাক্ত বাড়ির সামনে এ প্রতিবাদ সভা করা হয়।

সরকারি কদমরসুল কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান রিফাতের নেতৃত্বে ছাত্রদল নেতা রায়হান, মুক্তার সহ ১৫ থেকে ২০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মোহাম্মদ আতিকুর রহমান রিফাত বলেন, যারা নাশকতা করে জনগণের জানমাল ক্ষতি করবে ছাত্রদল তাদের প্রতিহত করবে। নাশকতাকারীদের রুখে দাঁড়াবে ছাত্রদল।

নৈশপ্রহরী মো. হারুন অর রশিদ বলেন, ১৫ থেকে ২০ জনের একটি দল মিছিল নিয়ে এসে বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে। মিছিল থেকে শামীম ওসমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। তাদের কয়েকজনের হাতে জ্বলন্ত মশাল ছিল। একজন বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন বাধা দেন। এরপর তারা দ্রুত চলে যান।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, আগুন দেয়ার খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এই বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। 

এর আগে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন বিকালে জামতলা এলাকায় শামীম ওসমানের বাড়ি এবং উত্তর চাষাঢ়া এলাকায় তার ভাই সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানের তিনতলা বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিলো।

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x