ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নেশার টাকার জন্য মাকে হত্যা, মরদেহ রাখে ঘরেই

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নেশার টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলে আশরাফুল ইসলামের বিরুদ্ধে।

ঘটনার এক দিন পর মঙ্গলবার রাতে উপজেলার রামকান্তপুর গ্রামের সরোয়ার সরকারের বাড়ি থেকে মতিফুল বেগমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যার পর মায়ের মরদেহ বস্তাবন্দি করে ঘরের ভেতরেই রাখে ছেলে।

এ ঘটনায় নিহতের ছেলে আশরাফুল ইসলামসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নেশার টাকার জন্য মায়ের সঙ্গে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। একপর্যায়ে মাকে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে ঘরের ভেতরে রেখে দেন আশরাফুল। 

পরে বিষয়টি জানাজানি হলে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের ছেলে আশরাফুল ইসলামসহ আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে হত্যাকাণ্ড অপর দুজনের সম্পৃক্ততা এবং ঘটনার প্রকৃত কারণ খতিয় দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, নিহত মতিফুল বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিডি প্রতিদিন/ আনাই

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

নেশার টাকার জন্য মাকে হত্যা, মরদেহ রাখে ঘরেই

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x