ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নবান্ন ঘিরে বগুড়ায় মাছের মেলায় ক্রেতাদের ঢল

নতুন ধানের ঘ্রাণ, পিঠা-পায়েসের আয়োজন আর বড় মাছ কেনার ধুমে উৎসবমুখর হয়ে উঠেছে বগুড়ার কাহালু। গ্রামবাংলার ঐতিহ্যবাহী নবান্ন উৎসবকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে কাহালু পৌর হাট-বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে বসেছে মাছের মেলা। মেলায় বড় মাছ কিনতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের আপ্যায়নের জন্য পছন্দের মাছ কিনতে সকাল থেকেই বাজারে ছুটছেন ক্রেতারা। ব্যবসায়ীদের ধারণা, নবান্ন উপলক্ষে এসব বাজারে প্রায় ৮০ লাখ টাকার মাছ বিক্রি হতে পারে।

হেমন্তকালে কৃষকের ঘরে নতুন ধান ওঠার আনন্দ থেকেই গ্রামবাংলায় নবান্ন উৎসবের প্রচলন। নতুন চালের ভাত, পিঠা-পুলি, ক্ষীর ও পায়েসের আয়োজনের পাশাপাশি অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে যুগ যুগ ধরে উদযাপিত হয়ে আসছে এ উৎসব। আর নবান্নের অন্যতম আকর্ষণ বড় মাছ কেনা।

গত সোমবার ১ অগ্রহায়ণ দেশের বিভিন্ন স্থানে নবান্ন উৎসব উদযাপিত হলেও সনাতন ধর্মাবলম্বীদের প্রচলিত রীতি অনুযায়ী দুই দিন পর বুধবার কাহালুতে এ উৎসবের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে কাহালু পৌর হাট-বাজার, সারাই বাজার, দুর্গাপুর বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে বসেছে মাছের মেলা। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ক্রেতাদের ভিড়। বড় মাছের দরদাম ও কেনাবেচায় বাজারজুড়ে তৈরি হয় উৎসবের আমেজ।

পাইকারি মৎস্য ব্যবসায়ী মো. ফজলার রহমান জানান, নবান্ন উপলক্ষে এবার রাজশাহী থেকে বিক্রির জন্য একশ মণের বেশি মাছ আনা হয়েছে। গত বছরের তুলনায় এবার মোকামগুলোতে মাছের দাম কিছুটা কম থাকায় সরবরাহও বেশি। তাঁর আশা, নবান্ন উপলক্ষে কাহালুর মাছের বাজারে ৭০ থেকে ৮০ লাখ টাকার মাছ বিক্রি হবে।

তরুণ মৎস্য ব্যবসায়ী সোহাগ নওগাঁর সাপাহার থেকে নিয়ে এসেছেন ২২ কেজি ওজনের একটি বিশাল কাতলা মাছ। মাছটির দাম চাওয়া হচ্ছে কেজিপ্রতি দুই হাজার টাকা। এ ছাড়া ১২ কেজি ওজনের ব্লাডকার্প ও কাতলা বিক্রি হচ্ছে কেজিপ্রতি এক হাজার টাকা দরে। ১৫ কেজি ওজনের ব্রিগেড ও বাটা মাছের দাম চাওয়া হচ্ছে কেজিপ্রতি ৮০০ টাকা। বাজারে সামুদ্রিক কোরাল মাছ কেজিপ্রতি ১ হাজার ১০০ টাকা, টুনা ৭০০ টাকা, মাঝারি আকারের সিলভারকার্প ৫০০ টাকা এবং বোয়াল এক হাজার টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। অন্যান্য প্রজাতির মাছ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩৫০ থেকে ৪০০ টাকায়।

ভোর থেকেই পছন্দের মাছ কিনতে বাজারে আসতে শুরু করেন ক্রেতারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে। কাহালু পৌর এলাকার পালপাড়া গ্রামের সাধন চন্দ্র জানান, তিনি কেজিপ্রতি ১ হাজার ২০০ টাকা দরে একটি কাতলা মাছ কিনেছেন। বছরের অন্য সময় মাছ কেনা হলেও নবান্নে বড় মাছ কেনা তাঁদের কাছে পারিবারিক ঐতিহ্যের অংশ। নতুন ফসল ঘরে ওঠার আনন্দ পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের সঙ্গে ভাগ করে নিতে এ আয়োজন করা হয়।

বিশেষ করে নতুন জামাই ও আত্মীয়স্বজনের আপ্যায়নে বড় মাছ কেনার রীতি গ্রামবাংলায় দীর্ঘদিনের। সেই ঐতিহ্য ধরে রাখতেই নবান্ন এলেই বাজারে বড় মাছ কেনার ধুম পড়ে। মাছের মেলার পাশাপাশি গ্রামপাড়া-মহল্লার ঘরে ঘরেও চলছে নানা আয়োজন। নতুন চালের পিঠা-পুলি, ক্ষীর, পায়েস ও ফিরনি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন পরিবারের সদস্যরা। মিষ্টির দোকানগুলোতেও সাজানো হয়েছে নানা ধরনের মিষ্টি ও গুড়ের জিলাপি। অতিথিদের মিষ্টিমুখ করাতে এসব দোকানেও ক্রেতাদের ভিড় দেখা গেছে।

নবান্ন উৎসব মুসলিম সমাজে ব্যাপকভাবে পালিত না হলেও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে পূর্বপুরুষের ঐতিহ্য ও ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে এ উৎসব উদযাপনের প্রচলন রয়েছে। উৎসবের দিন সূর্যোদয়ের পর উলুধ্বনি দিয়ে জমি থেকে একমুঠো নতুন ধানের শিষ কলাপাতায় নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন সনাতন ধর্মাবলম্বীরা। এভাবেই শুরু হয় নবান্নের আনুষ্ঠানিকতা। এরপর বাড়িতে বাড়িতে চলে নানা ধর্মীয় ও সামাজিক আয়োজন।

এদিকে নবান্ন উপলক্ষে নতুন সবজি কেনার প্রতিও ক্রেতাদের আগ্রহ দেখা গেছে। দাম বেশি হলেও বাজারে নতুন আলু বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩০০ টাকা দরে।

কাহালু উপজেলা কৃষি কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, হেমন্তকালে কৃষকের ঘরে নতুন ধান ওঠার আনন্দকে কেন্দ্র করেই গ্রামবাংলায় নবান্ন উৎসবের প্রচলন। এটি বাংলার প্রাচীন কৃষিভিত্তিক ঐতিহ্য, যা যুগ যুগ ধরে চলে আসছে।

বিষয় : বগুড়া নবান্ন ক্রেতা বিক্রেতা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

নবান্ন ঘিরে বগুড়ায় মাছের মেলায় ক্রেতাদের ঢল

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x