ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

রাণীনগরে আড়াই মাসেও নিখোঁজ কিশোরীর সন্ধান মেলেনি, উৎকণ্ঠায় পরিবার

নওগাঁর রাণীনগরে নিখোঁজের প্রায় আড়াই মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি সানজিদা সানু (১৬) নামে এক কিশোরীর। দীর্ঘ সময় পার হলেও মেয়ের কোনো খোঁজ না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। মেয়েকে ফিরে পাওয়ার আশায় উৎকণ্ঠা আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে স্বজনদের।

নিখোঁজ সানজিদা সানু রাণীনগর উপজেলার বড়গাছা ইউনিয়নের মালশন গ্রামের প্রবাসী শেকের আলী সরদারের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে পারিবারিক কাজে বাড়ি থেকে আবাদপুকুর বাজারের উদ্দেশ্যে বের হয় সানজিদা। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি। সম্ভাব্য বিভিন্ন স্থানে আত্মীয়স্বজনসহ পরিচিতজনদের মাধ্যমে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

সানজিদার মা মোছা. মুক্তি বিবি বলেন, মেয়েটি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। আত্মীয়স্বজনসহ বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোথাও তার সন্ধান পাইনি। প্রায় আড়াই মাস হয়ে গেলেও মেয়ের কোনো খোঁজ না পেয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছি। প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন, দ্রুত আমার মেয়েকে খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক।

এদিকে নিখোঁজ কিশোরীর অবস্থান সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে তা পরিবারকে জানানোর অনুরোধ জানিয়েছেন স্বজনরা।

এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল বলেন, মেয়েটির পরিবার থানায় এসেছিল। পুলিশের পক্ষ থেকে তাকে উদ্ধারের চেষ্টা করা হয়েছে, তবে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তার পরিবার সম্ভবত আদালতে মামলা করেছে। মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

রাণীনগরে আড়াই মাসেও নিখোঁজ কিশোরীর সন্ধান মেলেনি, উৎকণ্ঠায় পরিবার

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x