ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গোপালগঞ্জে বিএনপির সংসদ সদস্য জিলানীর বাড়িতে আগুন, থানায় হামলা-ভাঙচুর

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর এবার গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ধারাবাহিক এসব সহিংস ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মিছিল নিয়ে একদল লোক টুঙ্গিপাড়া থানায় হামলা চালায়। এ সময় তারা থানার ভেতরে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পরে পুলিশের সদস্যরা পিছু হটলে হামলাকারীরা থানার ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এতে পুলিশের বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। এর কিছুক্ষণ পর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নাশকতার ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই ব্যক্তিদের ছিনিয়ে নিতে মঙ্গলবার সন্ধ্যায় কার্যক্রম  নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে।

থানায় হামলা ও অগ্নিসংযোগের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে হেলমেট পরা এবং দেশীয় অস্ত্র হাতে কয়েকজনকে থানার ভেতরে ভাঙচুর করতে দেখা যায়। এ সময় তাঁদের স্লোগান দিতেও শোনা যায়।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

থানায় হামলা, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় টুঙ্গিপাড়ায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে বিএনপির সংসদ সদস্য জিলানীর বাড়িতে আগুন, থানায় হামলা-ভাঙচুর

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x