ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বীরগঞ্জে আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্বাবলম্বীকরণ প্রকল্পের অর্থ বিতরণ ও দ্বীনি শিক্ষা কর্মসূচি সম্পন্ন

দিনাজপুরের বীরগঞ্জে আস-সুন্নাহ ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত ‘স্বাবলম্বীকরণ’ প্রকল্পের আওতায় আর্থিক অনুদান বিতরণ ও দ্বীনি শিক্ষা প্রদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। 

থানা জামে মসজিদ, বীরগঞ্জের সম্মানিত ইমাম ও খতিব মুফতি রিদওয়ানুল্লাহ হিফজী ও তাঁর টিমের সার্বিক তত্ত্বাবধানে এ প্রকল্প বাস্তবায়িত হয়।

প্রকল্পের আওতায় বীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার ১৩ জন অসহায় ও সুবিধাবঞ্চিত ব্যক্তিকে স্বাবলম্বী করার লক্ষ্যে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। এ উদ্যোগের ফলে ১৩টি পরিবারের জন্য কর্মসংস্থান ও নিয়মিত আয়-রোজগারের নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

প্রকল্পটির বিশেষ দিক ছিল আর্থিক সহায়তার পাশাপাশি দ্বীনি শিক্ষার ব্যবস্থা। অনুদান বিতরণের আগে অংশগ্রহণকারীদের ঈমান ও আমলের হেফাজত এবং সঠিক জীবন পরিচালনার লক্ষ্যে প্রায় দেড় মাসব্যাপী বুনিয়াদি দ্বীনি শিক্ষা প্রদান করা হয়।    

সংশ্লিষ্টরা মনে করছেন, শুধু আর্থিক সহায়তা নয়, বরং ধর্মীয় ও নৈতিক শিক্ষার সমন্বয়ে মানুষকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার এই উদ্যোগ একটি প্রশংসনীয় দৃষ্টান্ত।

বীরগঞ্জের অসহায় ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের এ মানবিক উদ্যোগ স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বীরগঞ্জে আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্বাবলম্বীকরণ প্রকল্পের অর্থ বিতরণ ও দ্বীনি শিক্ষা কর্মসূচি সম্পন্ন

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x