ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ইউরোপে চাকরির প্রলোভন, শ্রীলঙ্কায় নিয়ে বাংলাদেশিদের ফেলে রাখার অভিযোগ

ইউরোপের বিভিন্ন দেশ, সার্বিয়া, আলবেনিয়া, বসনিয়া ও ফিজিতে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশি কর্মীদের শ্রীলঙ্কায় নেওয়ার পর অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখার অভিযোগ উঠেছে। পর্যাপ্ত খাবার, নিরাপদ আবাসন ও অর্থের অভাবে তাদের অনেকে মানবেতর জীবনযাপন করছেন। দেশে ফিরে আসতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা চাইছেন তারা।

কর্মী ও তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছে মানবপাচার ও মানব চোরাচালানের শিকার ব্যক্তিদের উদ্ধার ও প্রত্যাবাসনে কাজ করা প্রতিষ্ঠান অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন।

সংগঠনটির কাছে পাওয়া তথ্য অনুযায়ী, কিছু অসাধু দালাল এবং ট্রাভেল ও রিক্রুটিং এজেন্সি ইউরোপসহ বিভিন্ন দেশে চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে কর্মীদের শ্রীলঙ্কায় পাঠাচ্ছে। তাদের বলা হচ্ছে, সেখান থেকে পরবর্তী সময়ে নির্ধারিত গন্তব্যে পাঠানো হবে। কিন্তু শ্রীলঙ্কায় পৌঁছানোর পর অনেককে সেখানে রেখে সংশ্লিষ্ট দালাল ও এজেন্সির প্রতিনিধিরা বাংলাদেশে ফিরে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ধরনের পরিস্থিতিতে পড়ে কিছু কর্মী নিজেদের উদ্যোগ ও অর্থে দেশে ফিরতে পারলেও এখনো বহু বাংলাদেশি শ্রীলঙ্কার কলম্বোর রণমাল রোড, কাটুনায়েক এবং কলম্বো-১৩ এলাকায় অবস্থান করছেন বলে জানতে পেরেছে সংগঠনটি। তাদের অনেকের হাতে খাবার ও আবাসনের খরচ চালানোর মতো অর্থ নেই। অনিশ্চয়তা ও মানসিক উদ্বেগের মধ্যে দিন কাটছে তাদের। পরিবারের সদস্যরাও তাদের নিরাপত্তা ও দেশে ফেরা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

সংগঠনটির আশঙ্কা, এভাবে চাকরির প্রলোভন দেখিয়ে কর্মীদের অন্য দেশে নিয়ে গিয়ে অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখার ঘটনা প্রতারণামূলক অভিবাসন ও সম্ভাব্য মানবপাচারের ঝুঁকি তৈরি করছে। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে এসব কর্মী আরও বড় ধরনের শোষণ ও মানবিক সংকটের মুখে পড়তে পারেন।

এ পরিস্থিতিতে ১৭ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর জরুরি স্মারকলিপি দিয়েছে অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন। সংগঠনটির সভাপতি আল-আমিন নয়ন স্বাক্ষরিত স্মারকলিপিতে শ্রীলঙ্কায় অবস্থানরত বাংলাদেশি কর্মীদের প্রকৃত সংখ্যা ও অবস্থান দ্রুত শনাক্ত করে তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়েছে।

স্মারকলিপিতে কলম্বোতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ, শ্রীলঙ্কা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় এবং দেশে ফেরা পর্যন্ত তাদের খাবার, নিরাপদ আবাসন, চিকিৎসা ও জরুরি আর্থিক সহায়তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

একই সঙ্গে যেসব দালাল, মধ্যস্বত্বভোগী, ট্রাভেল এজেন্সি ও রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মীরা বিদেশে গেছেন, তাদের ভূমিকা তদন্তের আহ্বান জানিয়েছে সংগঠনটি। প্রতারণা বা মানবপাচারের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং এজেন্সিগুলোর লাইসেন্স ও নিয়োগ কার্যক্রম যাচাই করারও দাবি জানানো হয়েছে।

অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশনের সভাপতি আল-আমিন নয়ন বলেন, 'মানুষ ভালো কাজের আশায় ঋণ করে, জমিজমা বিক্রি করে বিদেশে যান। কিন্তু সেই স্বপ্ন দেখিয়ে যদি তাদের অন্য একটি দেশে নিয়ে অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখা হয়, তাহলে এর দায় এড়ানোর সুযোগ নেই এজেন্সিগুলোর। শ্রীলঙ্কায় অবস্থানরত কর্মীদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন নিরাপত্তা, মানবিক সহায়তা এবং দেশে ফেরার নিশ্চয়তা। আমরা চাই, সরকার দ্রুত তাদের পাশে দাঁড়াক এবং কারা এই প্রতারণার সঙ্গে জড়িত, তা তদন্ত করে জবাবদিহি নিশ্চিত করুক।'

বিষয় : অভিযোগ বাংলাদেশি ইউরোপ চাকরি প্রলোভন শ্রীলঙ্কা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ইউরোপে চাকরির প্রলোভন, শ্রীলঙ্কায় নিয়ে বাংলাদেশিদের ফেলে রাখার অভিযোগ

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x