ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যাননি স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ও প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

হৃদযন্ত্রে দুটি রিং (স্টেন্ট) বসানোর পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে হাসপাতাল থেকে মিন্টো রোডের বাসায় ফেরেন তিনি।

জানা গেছে, গত ১৪ নভেম্বর থেকে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় সরকারের বিভিন্ন মন্ত্রী ও দায়িত্বশীলরা স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে দেখতে গেলেও তাকে দেখতে যাননি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

এমনকি সংসদেও স্বাস্থ্যমন্ত্রীর অসুস্থতা নিয়ে তার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রতিমন্ত্রীর এই অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক ও সংশ্লিষ্ট মহলে আলোচনা তৈরি হয়েছে। 

স্বাস্থ্য মন্ত্রণালয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর সকালে বুকে ব্যথা অনুভব করলে স্বাস্থ্যমন্ত্রীকে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এনজিওগ্রাম পরীক্ষায় তার হৃদযন্ত্রের তিনটি স্থানে ব্লক ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শে পরদিন ১৫ নভেম্বর বিকেলে দুটি ব্লকে রিং (স্টেন্ট) বসানো হয়। অপর ব্লকটিতে বেলুন এনজিওপ্লাস্টির মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়।

অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সফলভাবে তার চিকিৎসা সম্পন্ন করেন। দেশের বাইরে চিকিৎসা নেওয়ার সুযোগ থাকলেও স্বাস্থ্যমন্ত্রী দেশেই চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেন। দেশের চিকিৎসকদের ওপর আস্থা রেখে তার এ সিদ্ধান্ত বিভিন্ন গণমাধ্যমেও আলোচিত হয়।

মন্ত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর ড্যাবের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন। সরকারদলীয় একাধিক মন্ত্রী ও সংসদ সদস্যও তাকে দেখতে যান। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই সচিব, অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও হাসপাতালে গিয়ে খোঁজখবর নেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুনআরও পড়ুনসংসদে এমপিদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)সহ একটি প্রতিনিধিদল।

এ ছাড়া তাকে দেখতে হাসপাতালে যান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (স্বাস্থ্য) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ এবং সংগঠনটির সহসভাপতি অধ্যাপক ডা. আবুল কেনানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হাসপাতালে ফুল পাঠিয়ে স্বাস্থ্যমন্ত্রীর প্রতি শুভেচ্ছা ও সহমর্মিতা জানান।

তবে সরকারের বিভিন্ন মন্ত্রী ও দায়িত্বশীলরা স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে দেখতে গেলেও তাকে দেখতে যাননি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এ নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা তৈরি হয়েছে।

এ বিষয়ে প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের বক্তব্য জানা সম্ভব হয়নি।

বিষয় : স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য প্রতিমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যাননি স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x