ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মহাদেবপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, ছানি অপারেশনের জন্য বাছাই পাঁচ শতাধিক রোগী

অর্থাভাবে চোখের চিকিৎসা করাতে না পারা অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে ইফফাত ফাউন্ডেশন ও উত্তরবঙ্গ চক্ষু হাসপাতাল। প্রতিষ্ঠান দুটির যৌথ উদ্যোগে নওগাঁর মহাদেবপুরে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অস্ত্রোপচার ক্যাম্প। এ ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে স্বস্তি ফিরেছে শত শত সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সুজাইলহাটে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকরা পাঁচ শতাধিক দরিদ্র ও অসহায় রোগীর চোখ পরীক্ষা করে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ব্যবস্থাপত্র প্রদান করেন। পাশাপাশি ছানি আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে অস্ত্রোপচারের জন্য রোগী বাছাই করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, প্রত্যন্ত অঞ্চলের অনেক মানুষ আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত হন। এসব অসহায় মানুষের কথা বিবেচনা করেই বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ। ইফফাত ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ইমরুল কায়েস সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইমরুল কায়েস, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজওয়ানুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ইফফাত ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ইমরুল কায়েস সাজু বলেন, প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও দরিদ্র মানুষের চোখের আলো ফিরিয়ে দেওয়া এবং তাঁদের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ বলেন, অসহায় মানুষের জন্য এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। চোখের চিকিৎসা অনেক ব্যয়বহুল হওয়ায় অনেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। এ ধরনের উদ্যোগের ফলে দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাচ্ছেন। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।

স্থানীয়রা জানান, প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প দরিদ্র ও অসহায় মানুষের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে ছানি আক্রান্ত রোগীদের অস্ত্রোপচারের সুযোগ তৈরি হওয়ায় অনেকের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

মহাদেবপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, ছানি অপারেশনের জন্য বাছাই পাঁচ শতাধিক রোগী

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x