ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

শত্রুতা মেটাতে মাছের ঘেরে বিষ, খামারে আগুন, ১০ লাখ টাকার ক্ষতি, থানায় মামলা

বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের ১নং ওয়ার্ড এলাকার বাসীন্দা আলতাফ হাওলাদারের ছেলে সমীর হাওলাদারের সাথে পূর্ব শত্রুতার জেরে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মুরগির খামারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

১৬ নভেম্বর (সোমবার) গভীর রাতের এই ঘটনার পরের দিন ১৭ নভেম্বর (মঙ্গলবার) থানায় মামলা দায়ের করা হয়েছে।ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী- "একই রাতে দুটি ঘটনা ঘটেছে। প্রথমে তার মাছের ঘেরে বিষ প্রয়োগ করা হয়। এতে ঘেরের সকল মাছ মারা যায়। এরপর তার মুরগির খামারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে খামারের মুরগি ও অবকাঠামো পুড়ে গেছে।

এ ঘটনায় ক্ষতির পরিমাণ ১০ লক্ষাধিক টাকা বলে ভুক্তভোগীরা দাবি করেছেন।স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের দাবি- "পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটেছে।"

ভুক্তভোগী সমীর হাওলাদারের মা রিজিয়া বেগম জানান- "তিনি ফজরের নামাজ আদায় করে হাঁটতে হাঁটতে মুরগির খামার এবং ঘেরের দিকে যান। এসময় তিনি খামারে আগুন দেখতে পান।"

রিজিয়া বেগম বলেন- "এর আগে মৌজার ছেলে জহিরুল (৩৫) এবং আনোয়ার হোসেনের ছেলে আসিফ গং মিছিল দিয়ে এসে মুরগির খামারে আগুন ধরিয়ে দিয়েছে।"

তার বক্তব্য অনুযায়ী, মিছিল নিয়ে এসে পরিকল্পিতভাবে খামারে আগুন দেওয়া হয়। ঘটনাস্থলে প্লাস্টিকের দুটি খালি বোতল পাওয়া গেছে। যাতে পেট্রোল ভরা ছিল বলে জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।

পরিবারের দাবি- "পেট্রোল দিয়েই মুরগির খামারে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।" পরে সমীর হাওলাদারের মা রিজিয়া বেগম ও ভাগ্নি জ্যোতি আক্তার ঘেরে গিয়ে দেখেন, ঘেরের প্রায় সব মাছ মরে ভেসে উঠেছে। এতে তারা ধারণা করছেন- "যারা খামার জ্বালিয়ে দিয়েছে, তারাই বিষ প্রয়োগ করে ঘেরের মাছ মেরে ফেলেছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীসহ স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন জানান- "প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।"

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

শত্রুতা মেটাতে মাছের ঘেরে বিষ, খামারে আগুন, ১০ লাখ টাকার ক্ষতি, থানায় মামলা

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x