নওগাঁর মান্দা উপজেলায় পুলিশের অভিযানে ৩৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে মান্দা থানা পুলিশের একটি অভিযানিক দল উপজেলার কাঁচন মীরপাড়া এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ আব্দুল লতিফ (৪২), পিতা মৃত খয়ের উদ্দিন; মোঃ জেহের আলী (৪৫), পিতা মৃত ফরেজ আলী, সাং-বিনোদপুর মাস্টারপাড়া; এবং আকাশ (২৩), পিতা মোহাম্মদ আলী, সাং-পাঠাকাটা কাজীপাড়া। তাদের সবার থানা মহাদেবপুর, জেলা নওগাঁ।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে মান্দা থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মতামত