ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

আস্থা, সেবা ও ভালোবাসার এক যুগ—বর্ণাঢ্য আয়োজনে সন্দ্বীপ মেডিক্যাল সেন্টারের ১২ বছর পূর্তি উদযাপন।

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে সন্দ্বীপ মেডিক্যাল সেন্টারের ১২ বছর পূর্তি ও প্রথম যুগপূর্তি উৎসব।

আজ ১৪ নভেম্বর সকাল ১১টায় সন্দ্বীপ আনন্দ পাঠশালা মাঠে এ উপলক্ষে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানের পরিচালক ডা. মনিরুল আলমসহ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, শুভানুধ্যায়ী ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সন্দ্বীপ মেডিক্যাল সেন্টারের ১২ বছরের পথচলা, অর্জন ও স্বাস্থ্যসেবা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা বলেন, সন্দ্বীপের মানুষের কাছে মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠানটি দীর্ঘ এক যুগ ধরে কাজ করে যাচ্ছে। এ দীর্ঘ পথচলায় সাধারণ মানুষের আস্থা, ভালোবাসা ও সহযোগিতা প্রতিষ্ঠানটির অন্যতম প্রেরণা।

প্রতিষ্ঠানের পরিচালক ডা. মনিরুল আলম বলেন, ১২ বছরের এই পথচলা শুধু একটি প্রতিষ্ঠানের অগ্রযাত্রা নয়, বরং সন্দ্বীপের মানুষের স্বাস্থ্যসেবায় অবদান রাখার একটি ধারাবাহিক প্রচেষ্টা। আগামী দিনেও আরও উন্নত, আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সন্দ্বীপ মেডিক্যাল সেন্টার কাজ করে যাবে।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় অবদান রাখা চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, শুভানুধ্যায়ী ও সেবাগ্রহীতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

প্রথম যুগের এই মাইলফলক পেরিয়ে সন্দ্বীপ মেডিক্যাল সেন্টার আগামী দিনেও দ্বীপের মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

আস্থা, সেবা ও ভালোবাসার এক যুগ—বর্ণাঢ্য আয়োজনে সন্দ্বীপ মেডিক্যাল সেন্টারের ১২ বছর পূর্তি উদযাপন।

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x