ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

১৪ অক্টোবর ২০২৬

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

 এ সময় বোট দুটি থেকে ৯টি ট্রলিং জাল ও ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাত ৩টার দিকে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ সমুদ্র এলাকায় প্রায় ১২ মিটার গভীরতায় এ অভিযান পরিচালনা করা হয়। ‘অপারেশন কোরাল দ্বীপ’-এর আওতায় কোস্ট গার্ডের জাহাজ ‘শ্যামল বাংলা’ বিশেষ এ অভিযান চালায়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শনিবার বিকেলে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অভিযানের সময় সন্দেহজনক দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট শনাক্ত করে জব্দ করা হয়। পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে ৯টি ট্রলিং জাল ও ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। 

এ সময় বোটে থাকা ৩৮ জন জেলেকেও আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দ করা ট্রলিং বোট, ট্রলিং জাল, সামুদ্রিক মাছ এবং আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের এ কর্মকর্তা বলেন, সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধভাবে মাছ আহরণ বন্ধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x