লালমনিরহাটের পাটগ্রামে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় হৃদয় (৮) নামে এক শিশুর মৃ'ত্যু হয়েছে। দুর্ঘটনার পর মোটরসাইকেলচালক ঘটনাস্থল থেকে চলে যাওয়ায় চালকের পরিচয় নিয়ে তৈরি হয় নানা প্রশ্ন। পরে মোটরসাইকেলটি তাঁর ছেলে চালাচ্ছিল বলে স্বীকার করেছেন মান্নান।নিহত হৃদয় কামারের হাট মেলার বাড়ি এলাকার মজিবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয় শিশু হৃদয়। পরে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর মোটরসাইকেলচালক ঘটনাস্থল ত্যাগ করায় ঘটনার প্রকৃত কারণ ও চালকের পরিচয় নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়।
এ বিষয়ে মান্নানের সঙ্গে যোগাযোগ করা হলে প্রথমে তিনি ঘটনার সঙ্গে তাঁর পরিবারের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেন বলে জানা গেছে। তবে পরবর্তী সময়ে ফোনে ও সরাসরি কথা বলার একপর্যায়ে তিনি জানান, দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি তাঁর ছেলে চালাচ্ছিল।
একটি শিশুর প্রাণহানির ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহত শিশুর পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত, মোটরসাইকেলচালকের পরিচয় ও দায় নির্ধারণ এবং প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
শিশুটির মৃ'ত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ বিচার নিশ্চিত করার দাবিও জানিয়েছেন স্থানীয়রা।
মতামত