ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

আখতারুজ্জামানের ছেলের ওপর হামলার মামলায় বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি অবস্থানে উত্তপ্ত কটিয়াদী রাজনীতি

কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াতের সহযোগী সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামানের ছেলের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় স্থানীয় বিএনপি নেতাদের আসামি করাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক সংঘাত।

মামলায় বিএনপির নেতাকর্মীদের জড়ানোর প্রতিবাদে দলটির স্থানীয় শীর্ষ নেতারা আখতারুজ্জামানকে সংযত থাকার হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে, ওসির বিরুদ্ধে রাজনৈতিক মদদ ও হয়রানির অভিযোগ তুলেছেন ওই বীর মুক্তিযোদ্ধা।

গত ৪ নভেম্বর সন্ধ্যায় কটিয়াদীর গচিহাটা কলেজ মাঠে মাদক সেবন সন্দেহে গালমন্দ করার জেরে আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামানকে (৫০) মারধর ও ছুরিকাঘাত করা হয়। বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনীতির সঙ্গে যুক্ত শাহরিয়ার জামানের ওপর হামলার এই ঘটনায় তার চাচা মিজানুর রহমান বাদী হয়ে ১২ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন, যা ৬ নভেম্বর থানায় মামলা হিসেবে নথিভুক্ত হয়।

ঘটনার পর ৬ নভেম্বর জামায়াতের সংবর্ধনা অনুষ্ঠানে আখতারুজ্জামান হামলাকারীদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিলেও পরবর্তীতে মামলায় বিএনপির নেতাকর্মীদের নাম আসায় পরিস্থিতি নতুন মোড় নেয়। এই মামলায় লিমন মিয়া নামের ১২ নম্বর আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের আসামি করায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। সম্প্রতি পৃথকভাবে ফেসবুকে লাইভে এসে তারা কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন বলেন, তুচ্ছ একটি ঘটনাকে জামায়াত নেতা আখতারুজ্জামান জাতীয় পর্যায়ে নিয়ে এসে কাদা-ছোড়াছুড়ি করছেন। যে বিএনপি তাকে রাজনীতিতে জন্ম দিয়েছে, সেই দলের বিরুদ্ধেই মিথ্যাচার করা হলে এর পরিণতি ভালো হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। তিনি দাবি করেন, এই ঘটনার সঙ্গে বিএনপি সম্পৃক্ত নয় এবং অযথা দলীয় নেতাকর্মীদের জড়ানো হয়েছে।

সাধারণ সম্পাদক আরিফুল ইসলামও একই সুরে বলেন, আখতারুজ্জামান টেলিফোনে যোগাযোগের আগেই বিএনপিকে ঘায়েল করে বক্তব্য দিয়েছেন। মামলায় সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফারুক মিয়া ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরমান ভূঁইয়াসহ অন্তত ছয়জন বিএনপি নেতাকে রাজনৈতিক উদ্দেশ্যে আসামি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

অন্যদিকে, কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে বিএনপি নেতাদের দিয়ে তাকে হয়রানিমূলক মামলা করানোর গুরুতর অভিযোগ তুলেছেন মেজর (অব.) আখতারুজ্জামান। গত সোমবার ফেসবুক লাইভে এসে তিনি বলেন, থানার ওসি স্থানীয় বিএনপির একটি অংশকে করায়ত্ত করে তাদের স্বার্থ উদ্ধারের জন্য এই মামলা করাচ্ছেন।

এমনকি ওসির বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার ও সরাসরি টাকা সংগ্রহের মতো গুরুতর অভিযোগও তোলেন তিনি। তবে কটিয়াদী থানার ওসি রফিকুল ইসলাম তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, মাদকের বিরুদ্ধে তার কঠোর অবস্থান এলাকাবাসী জানেন এবং অভিযোগের কোনো ভিত্তি নেই।

এই পাল্টাপাল্টি অবস্থানের বিষয়ে কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোজাম্মেল হক জোয়ারদার বলেন, ঘটনার কয়েক দিন পর বিএনপি নেতারা যেভাবে মুখ খুলছেন, তার পেছনে রহস্য রয়েছে। আখতারুজ্জামান জামায়াতে যোগ দেওয়ার পর এলাকায় তার রাজনৈতিক ও সামাজিক অবস্থান শক্তিশালী হয়েছে, যা প্রতিপক্ষের লোকজন মেনে নিতে পারছেন না বলে মন্তব্য করেন তিনি।

হামলা ক্ষমা করে দেওয়ার ঘোষণা দেওয়ার পরও মামলার আইনি প্রক্রিয়া চলমান থাকা এবং দুই দলের শীর্ষ নেতাদের এই দ্বন্দ্বে কিশোরগঞ্জের কটিয়াদীর রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা বিরাজ করছে

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

আখতারুজ্জামানের ছেলের ওপর হামলার মামলায় বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি অবস্থানে উত্তপ্ত কটিয়াদী রাজনীতি

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x