ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বরগুনায় ছাত্রদল নেতা আমান ও সানাউল্লাহ সানির অর্থায়নে লিংকনের কবরস্হান পাকাকরন

বরগুনায় পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব, বিএনপির নিবেদিতপ্রাণ  মরহুম পারভেজ রেজা লিংকনের কবরস্থান পাকা ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করা হয়েছে।    

অদ্য ১৩ নভেম্বর ২০২৬ ইংরেজি তারিখ রোজ শুক্রবার সকাল সাড়ে এগারো টায় কবরস্হান পাকা করনের কাজের উদ্বোধন করেন বরগুনা জেলা ছাএদলের সভাপতি ও বরগুনা পৌরসভার মেয়র প্রার্থী  সানাউল্লাহ সানি। 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান এবং বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ও মেয়র প্রার্থী সানাউল্লাহ সানির ব্যক্তিগত অর্থায়নে এ নির্মাণকাজ বাস্তবায়ন করা হচ্ছে।

মরহুম পারভেজ রেজা লিংকন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। দলের দুঃসময়েও তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০২৫ সালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। 

নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বরগুনা জেলা সভাপতি ও মেয়র প্রার্থী সানাউল্লাহ সানি বলেন, "মরহুম পারভেজ রেজা লিংকন শুধু একজন রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন আমাদের ভালোবাসা, শ্রদ্ধা ও আবেগের একজন মানুষ। বিএনপির রাজনীতির সঙ্গে তিনি দীর্ঘদিন নিবেদিতভাবে কাজ করেছেন। তাঁর রাজনৈতিক অবদান ও স্মৃতি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

মানুষ পৃথিবী থেকে বিদায় নিলেও তাঁর কর্ম, ভালোবাসা ও মানুষের সঙ্গে গড়ে তোলা সম্পর্ক বেঁচে থাকে। আমরা বিশ্বাস করি, একজন সহযোদ্ধার প্রতি সম্মান শুধু জীবিত অবস্থায় নয়, মৃত্যুর পরও তাঁর স্মৃতি ও মর্যাদা রক্ষার মধ্য দিয়ে প্রকাশ পায়।

সেই মানবিক দায়বদ্ধতা ও সহযোদ্ধার প্রতি ভালোবাসা থেকেই তাঁর কবরস্থান পাকা ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নিয়েছি। এটি কোনো রাজনৈতিক প্রচারণা নয়, বরং একজন প্রিয় সহযোদ্ধার প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। এ কাজে সহযোগিতা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। মহান আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দিন।"

এদিকে মরহুমের পরিবারের পক্ষ থেকে এ মানবিক উদ্যোগের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বরগুনা জেলা সভাপতি সানাউল্লাহ সানির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে। তাঁরা বলেন, প্রিয়জনের স্মৃতি ও কবরের মর্যাদা রক্ষায় এমন উদ্যোগ পরিবারের কাছে অত্যন্ত আবেগের ও ভালোবাসার বিষয়।

রাজনৈতিক সহযোদ্ধার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নেওয়া এ উদ্যোগ বরগুনার রাজনৈতিক অঙ্গনে মানবিকতা, পারস্পরিক ভালোবাসা ও সহমর্মিতার একটি সুন্দর দৃষ্টান্ত হয়ে থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বরগুনায় ছাত্রদল নেতা আমান ও সানাউল্লাহ সানির অর্থায়নে লিংকনের কবরস্হান পাকাকরন

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x