ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গফরগাঁওয়ে ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসায় বার্ষিক অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসার বার্ষিক অভিভাবক সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৩ নভেম্বর শুক্রবার সারাদিন ব্যাপী বিশিষ্ট সমাজসেবক নূরুজ্জামান খান রানা'র সার্বিক তত্ত্বাবধানে মাদরাসায় প্রাঙ্গণে এ অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মাদরাসায় ১৪৪৭-৪৮ হিজরি / ২০২৬-২৭ শিক্ষাবর্ষের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ সহ বিভিন্ন বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

এছাড়াও বোর্ড পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে বোর্ড কর্তৃক প্রদত্ত সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। 

উক্ত মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি মোস্তাফিজুর রহমান (চরবহুলী) এর সভাপতিত্বে অনুষ্ঠানে মাদরাসার সার্বিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম, বিগত দিনের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া 

শিক্ষার্থীদের মেধা ও ভালো ফলাফলের স্বীকৃতি দিতে এবং পড়াশোনায় আরও উৎসাহিত করতে বিভিন্ন পুরস্কার, বৃত্তি ও স্কলারশিপ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।       

অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত সমবেত পুরুষ ও মহিলা অভিভাবকবৃন্দ, মাদরাসার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, এলাকার শিক্ষক মন্ডলী, এলাকার  মুরুব্বি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকমণ্ডলী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। শেষপর্বে জুমার নামাজের পর সকলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

গফরগাঁওয়ে ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসায় বার্ষিক অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x