ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বটিয়াঘাটায় টিউবওয়েল ব্যবহারে বাধা ও মারধরের অভিযোগ, পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগ

খুলনার বটিয়াঘাটা উপজেলার ৫ নম্বর ভান্ডারকোট ইউনিয়নের হালিয়া গ্রামে যৌথ টিউবওয়েল ব্যবহারে বাধা, অশ্রাব্য ভাষায় গালিগালাজ, কাঠের তক্তা দিয়ে মাথায় আঘাত এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে একই গ্রামের কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার ও পরিবারের জানমালের নিরাপত্তা চেয়ে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বিকাশ ঘরামী (৬৪)।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল আনুমানিক ৩টার দিকে বিকাশ ঘরামীর স্ত্রী ও মেয়ে বাড়ির যৌথ টিউবওয়েলে পানি আনতে ও গোসল করতে গেলে সেখানে উপস্থিত প্রতিবেশী পরিতোষ ঘরামী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী, তাঁদের টিউবওয়েল ব্যবহারে বাধা দেওয়া হয় এবং পরবর্তীতে অশালীন ভাষায় গালিগালাজ ও উত্ত্যক্ত করা হয়।

বিষয়টি জানতে পেরে বিকাশ ঘরামী ঘটনাস্থলে গেলে পরিতোষ ঘরামী ক্ষিপ্ত হয়ে তাঁকে ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দেন। একপর্যায়ে হাতে থাকা কাঠের তক্তা দিয়ে তাঁর মাথায় আঘাত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তিনি মাথা ঘুরে মাটিতে পড়ে যান এবং শারীরিকভাবে আহত হন।

অভিযোগে আরও বলা হয়, এ সময় তাঁর স্ত্রী ও মেয়েকেও অশালীন ভাষায় গালিগালাজ করা হয় এবং পৈতৃক ও ভোগদখলীয় বসতবাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য ভয়ভীতি দেখানো হয়। এমনকি শাবল দিয়ে নিজ ঘরবাড়িতে ভাঙচুর করে তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সাজানোর চেষ্টা এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন বাদী।

বিকাশ ঘরামীর অভিযোগ, অভিযুক্ত পরিতোষ ঘরামী তাঁর ছেলে শিমুল ঘরামীর প্রভাব ও ক্ষমতার কথা উল্লেখ করে পুরো পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। এতে তিনি, তাঁর স্ত্রী, মেয়ে ও পরিবারের অন্য সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অভিযোগে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে—পরিতোষ ঘরামী (৬১), তাঁর ছেলে শিমুল ঘরামী (২৭), যিনি এলাকায় 'ক্যাসিনো সম্রাট' নামে পরিচিত বলে অভিযোগকারী উল্লেখ করেছেন, এবং অপর্ণ ঘরামী (৫৫)।

এ বিষয়ে বিকাশ ঘরামী বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জের কাছে তাঁর স্ত্রী, কন্যা ও পরিবারের অন্যান্য সদস্যদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বটিয়াঘাটায় টিউবওয়েল ব্যবহারে বাধা ও মারধরের অভিযোগ, পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগ

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x