উখিয়া উপজেলায় এক দিনমজুরের নিকট থেকে দু' লাখ টাকা চাঁদা দাবি, দিতে না পারায় গুড়িয়ে দিল বসত গৃহ ।প্রাপ্ত অভিযোগে জানা যায়, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের দৌছড়ি গ্রামের কাসিম আলীর পুত্র সুর আলী দীর্ঘ সময় ধরে বনবিভাগের জায়গায় বসবাস করে আসছিল দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পর থেকে কিচ্ছু প্রভাবশালী ব্যক্তি তার কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল।
সুর আলী জানান, পল্লী ডাক্তার ইউনুস, আবূ শামা, মোকতার মিয়া, আজিজুল হক, মেহের আলী, গং গত ১ লা নভেম্বর ভোর ৫টার দিকে সুর আলীর মাথা গোজার ঠাই বসত বাড়িটি ভেঙ্গে চুরমার করে দেয় । এর আগে উক্ত জবরদখলকারীরা সুর আলীর বসতি ভিটার প্রায় পাঁচ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা কেটে পেলে অসহায় সুর আলী আরো জানান সব ক্ষমতা এখন তাদের হাতে থানায় অভিযোগ করলে জানে মেরে ফেলবে তাই মহান আল্লাহর কাছে অভিযোগ দিলাম।
মতামত