ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নওগাঁর পত্নীতলায় কৃষি ঋণ ও মেলা-২০২৬ অনুষ্ঠিত

নওগাঁর পত্নীতলায় কৃষকদের মাঝে সহজ শর্তে কৃষিঋণ বিতরণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষি খাতের উন্নয়নের লক্ষ্যে ‘কৃষি ঋণ মেলা-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় পত্নীতলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, পত্নীতলা, নওগাঁর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পত্নীতলা উপজেলার ১৪টি ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। 

আলোচনা সভায় উপস্থিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা পর্যায়ক্রমে বক্তব্য রাখেন। বক্তারা কৃষকদের জন্য কৃষিঋণের সুযোগ-সুবিধা, ঋণ গ্রহণের নিয়মাবলি, ঋণ বিতরণ প্রক্রিয়া, পরিশোধের পদ্ধতি এবং কৃষি খাতে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি কৃষি। কৃষির উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের আর্থিক সহায়তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কৃষকদের পাশে দাঁড়াতে হবে। প্রকৃত কৃষকদের সহজ শর্তে ও স্বল্প সময়ে কৃষিঋণ প্রদানের পাশাপাশি ঋণ গ্রহণ সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে।  

তারা আরও বলেন, কৃষকরা যেন মধ্যস্বত্বভোগী বা কোনো ধরনের হয়রানির শিকার না হয়ে সরাসরি ব্যাংক থেকে কৃষিঋণ গ্রহণ করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আন্তরিক হতে হবে। পাশাপাশি কৃষিঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করে কৃষি উৎপাদন ও কৃষকের আর্থিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সভায় কৃষকদের বিভিন্ন সমস্যা, কৃষিঋণ প্রাপ্তির প্রতিবন্ধকতা এবং কৃষি খাতের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনা সভায় উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

কৃষি ঋণ মেলা-২০২৬-এর মাধ্যমে কৃষকদের মধ্যে ঋণ গ্রহণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং কৃষি উন্নয়নে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত বক্তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নওগাঁর পত্নীতলায় কৃষি ঋণ ও মেলা-২০২৬ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x