ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সংবাদ সম্মেলন: বিধবা ভাতার টাকা আত্মসাৎ ও চাকরি দেওয়ার নামে অর্থ নেওয়ার অভিযোগ মিথ্যা বললেন গ্রাম পুলিশ

বিধবা ভাতার টাকা আত্মসাৎ এবং চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার মতো গুরুতর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বললেন ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার শুখানপুকুরি ইউনিয়নের গ্রাম পুলিশ নবরঞ্জন বর্মন (৪৪)। নিজের বিরুদ্ধে ওঠা এমন অপপ্রচারের প্রতিবাদ জানাতে এবং সত্য ঘটনা তুলে ধরতে ভূল্লী প্রেসক্লাব হলরুমে এক সংবাদ সম্মেলন করেছেন তিনি। একই সঙ্গে তাকে বিভিন্ন ভয়ভীতি ও চাকরি হারানোর হুমকি দেওয়ার অভিযোগে তিনজনের বিরুদ্ধে ভূল্লী থানায় লিখিত অভিযোগও দিয়েছেন তিনি। 

​বুধবার (১১ নভেম্বর) সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা জানান নবরঞ্জন বর্মন। তিনি পশ্চিম শুখানপুকুরী গ্রামের মৃত রাধুরামের ছেলে।

​লিখিত বক্তব্যে নবরঞ্জন জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী এলাকার যেসব মানুষের বিধবা ও বয়স্ক ভাতার টাকা অ্যাকাউন্টে জমা হচ্ছিল না, তিনি তাদের খোঁজখবর নিচ্ছিলেন। এরই অংশ হিসেবে কালিকাগাঁও গ্রামের তারা রানীর বাড়িতে গিয়ে তিনি জানতে পারেন, মোবাইল সিমটি নিজের কাছে না থাকায় তিনি ভাতার টাকা তুলতে পারছেন না।

​তিনি আরও জানান, সিম তোলার পরামর্শ দিয়ে এবং এ বিষয়ে সহযোগিতার জন্য আল-মামুন নামের এক ব্যক্তির মোবাইল নম্বরটি তিনি তারা রানীকে দিয়ে এসেছিলেন। ওই ব্যক্তির মাধ্যমেই ভাতার টাকা সংক্রান্ত জটিলতা দূর হওয়ার কথা ছিল। তবে নম্বরটি দেওয়ার পর তারা রানী বা তাঁর পরিবারের সঙ্গে চাকরি কিংবা আর্থিক কোনো লেনদেন বা যোগাযোগ তাঁর আর হয়নি বলে দাবি করেন তিনি।

​নবরঞ্জনের ভাষ্যমতে, গত ৬ নভেম্বর সকালে তারা রানী তাঁকে ফোন করে জানান যে, আল-মামুনের সঙ্গে যোগাযোগ করে তিনি মেয়েকে চাকরি পাওয়ার আশায় ৪ লাখ টাকা দিয়েছেন। কিন্তু চাকরি না হওয়ায় এখন সেই টাকা ফেরত চাচ্ছেন। এরপর থেকেই টাকা ফেরত না দিলে তাঁকে সামাজিকভাবে হেয় করা এবং চাকরি খাওয়ার মতো পরিস্থিতি তৈরির হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

​তিনি স্পষ্ট করে জানান, কাউকে চাকরি দেওয়ার কোনো প্রতিশ্রুতি তিনি দেননি এবং কারও কাছ থেকে এক টাকাও গ্রহণ করেননি। আল-মামুন ও তারা রানীর পরিবারের মধ্যে কী লেনদেন হয়েছে, সে বিষয়েও তিনি সম্পূর্ণ অজ্ঞ।

​নিজের নিরাপত্তা ও সম্মান রক্ষার্থে তারা রানী (৫২), তাঁর মেয়ে বিজলী (২৫) এবং মো. আক্তারুল ইসলাম (৫২)-এর বিরুদ্ধে ভূল্লী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান নবরঞ্জন বর্মন। তিনি প্রশাসনের কাছে পুরো ঘটনার একটি নিরপেক্ষ তদন্ত দাবি করে বলেন, বিশেষ করে চার লাখ টাকা লেনদেনের ঘটনায় আল-মামুনের প্রকৃত ভূমিকা খতিয়ে দেখা হোক। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

​এ বিষয়ে জানতে চাইলে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, গ্রাম পুলিশ নবরঞ্জন বর্মন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে সত্যতা মিললে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সংবাদ সম্মেলন: বিধবা ভাতার টাকা আত্মসাৎ ও চাকরি দেওয়ার নামে অর্থ নেওয়ার অভিযোগ মিথ্যা বললেন গ্রাম পুলিশ

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x