ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বাকেরগঞ্জ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ইমরান খানের মুক্তি দাবি বিএমএসএফের

বরিশালের বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক ইমরান খান সালামকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বাকেরগঞ্জ উপজেলা শাখা। একই সঙ্গে তাঁর নিঃশর্ত মুক্তি এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে সংগঠনটি।

​বিএমএসএফের পক্ষ থেকে বলা হয়, সামান্য কথা কাটাকাটির জেরে একজন সাংবাদিককে এভাবে গ্রেফতার করা উদ্বেগজনক। অভিযোগের সত্যতা যাচাই না করে সাংবাদিকদের হয়রানি বা রাজনৈতিক প্রতিহিংসার শিকার বানানো স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে বাধাগ্রস্ত করে।

সংগঠনটি অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তি এবং পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

​

মামলার বিবরণ অনুযায়ী গত মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুরঞ্জিত দাসের চেম্বারে চিকিৎসা নিতে যান সাংবাদিক ইমরান খানের বাবা মো. বেলায়েত হোসেন খান। চেম্বারে নারী রোগী থাকায় চিকিৎসক কিছুক্ষণ অপেক্ষা করতে বললে তা নিয়ে কথা কাটাকাটি হয়। 

​পরবর্তীতে চিকিৎসককে মারধর ও অশোভন আচরণের অভিযোগ এনে পুলিশ সাংবাদিক ইমরান খান সালামকে আটক করে এবং গত মঙ্গলবার রাতেই তাঁকে কারাগারে পাঠানো হয়। তবে আনীত অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বাকেরগঞ্জ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ইমরান খানের মুক্তি দাবি বিএমএসএফের

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x