ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেকনাফে সেনাসদস্য তিতাস হত্যা মামলার ১৮ নম্বর আসামি গ্রেপ্তার

মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে যৌথ অভিযানে আটক

কক্সবাজারের টেকনাফে সেনাসদস্য তিতাস হত্যা মামলার এজাহারনামীয় ১৮ নম্বর আসামি মো. হোসেন প্রকাশ বক্কইন্যা (২০) গ্রেপ্তার হয়েছেন। এসআরবি-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) আনুমানিক দুপুর ১টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মুছনী বাজারস্থ জহির আহাম্মদ মার্কেটের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এসআরবি-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্প ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি যৌথ আভিযানিক দল অংশ নেয়।

 এ সময় সেনাসদস্য তিতাস হত্যা মামলার এজাহারনামীয় ১৮ নম্বর আসামি মো. হোসেন প্রকাশ বক্কইন্যাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় অভিযানিক দল।

গ্রেপ্তার মো. হোসেন প্রকাশ বক্কইন্যা (২০) মোছনী ক্যাম্পের এইচ ব্লকের ৫ নম্বর কক্ষের বাসিন্দা। তার পিতার নাম মৃত কামাল হোসেন এবং মাতার নাম বেগম বাহার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সেনাসদস্য তিতাস হত্যার মতো চাঞ্চল্যকর ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে এসআরবি-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বিত গোয়েন্দা নজরদারি এবং যৌথ অভিযান অব্যাহত রয়েছে। 

এরই ধারাবাহিকতায় মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

টেকনাফে সেনাসদস্য তিতাস হত্যা মামলার ১৮ নম্বর আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x