ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নওগাঁয় সুপারি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই: এসআরবির সহযোগিতায় ঢাকা থেকে ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ২

নওগাঁর রাণীনগরে সুপারি ব্যবসায়ীকে রক্তাক্ত জখম করে নগদ টাকা ও স্মার্টফোন ছিনতাইয়ের ঘটনায় ডাকাত দলের মূল পরিকল্পনাকারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এবং নওগাঁ জেলা পুলিশের যৌথ প্রচেষ্টায় ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, রাণীনগর উপজেলার পূর্ব বালুভরা গ্রামের রেজাউল করিম ওরফে লুক্কার ছেলে শফিকুল ইসলাম ওরফে সজীব কাজী (৪০) এবং পশ্চিম বালুভরা গ্রামের বাবু ইসলামের ছেলে শাকিল ইসলাম (২৭)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ জুন ভোর সাড়ে ৪টার দিকে সুপারি ব্যবসায়ী রফিকুল ইসলাম তার দুই সহযোগী ও একজন ভ্যানচালককে সঙ্গে নিয়ে ভ্যানে করে আত্রাই হাটে সুপারি কেনার উদ্দেশ্যে রওনা হন। পথে রাণীনগর রেলগেট থেকে আত্রাইগামী সড়কের চকের ব্রিজ এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল দস্যু তাদের পথরোধ করে।  

এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র পেটে ঠেকিয়ে মৃত্যুর ভয় দেখায়। একপর্যায়ে ব্যবসায়ী ও তার সহযোগীদের রক্তাক্ত জখম করে তাদের কাছে থাকা নগদ ৪৫ হাজার ৮০০ টাকা এবং ১৯ হাজার টাকা মূল্যের দুটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী রাণীনগর থানায় মামলা দায়ের করেন।

ঘটনার পর রাণীনগর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং পলাতক অপর দুই সহযোগী শফিকুল ও শাকিলের নাম জানায়। এরপর থেকে তারা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।

পলাতক আসামিদের গ্রেপ্তারে নওগাঁ জেলা পুলিশের রিকুইজিশনের ভিত্তিতে এসআরবি-৫ রাজশাহীর সিপিসি-২ (নাটোর ক্যাম্প) এবং এসআরবি-৪ (সাভার ক্যাম্প) যৌথভাবে অভিযান শুরু করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার আশুলিয়ার মিল এলাকায় অভিযান চালিয়ে মামলার মূল পরিকল্পনাকারী শফিকুল ইসলাম ওরফে সজীব কাজীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত পৌনে ৯টার দিকে ইপিজেড মোড় এলাকায় অভিযান চালিয়ে অপর আসামি শাকিল ইসলামকে গ্রেপ্তার করা হয়। 

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে গ্রেপ্তারকৃত দুই আসামিকে রাণীনগর থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। 

তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা নওগাঁর রাণীনগর, আত্রাইসহ নাটোরগামী সড়কে সংঘটিত বিভিন্ন ছিনতাই ও ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নওগাঁয় সুপারি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই: এসআরবির সহযোগিতায় ঢাকা থেকে ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x