ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নওগাঁ জেলার পোরশায় দুই পেশাদার চোর গ্রেপ্তার চোরাই মালামাল উদ্ধার

নওগাঁর পোরশায় ফার্নিচারের দোকানে চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পোরশা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর ১টা থেকে বেলা ২টা ৩০ মিনিটের মধ্যে যেকোনো একসময় পোরশা উপজেলার ৫ নম্বর ঘাটনগর ইউনিয়নের নোচনাহার বাজারে অবস্থিত ‘কাঠ ফার্নিচার’ নামের একটি দোকানে চুরির ঘটনা ঘটে। এ সময় অজ্ঞাতনামা চোরেরা দোকান থেকে একটি কাঠ ফাঁড়ার বৈদ্যুতিক মেশিন, একটি হ্যান্ডস মেশিন ও একটি কাঠ চাঁছার মেশিন চুরি করে। এসব যন্ত্রপাতির আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা। এ ছাড়া দোকানে থাকা ১৮টি সিলিং ফ্যান, যার আনুমানিক মূল্য ৫৪ হাজার টাকা, সেগুলোও চুরি হয়। সব মিলিয়ে চুরি যাওয়া মালামালের মূল্য প্রায় ৭৯ হাজার টাকা।

ঘটনার পর নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় গত ৯ নভেম্বর দুপুর ২টা ৪৫ মিনিটে স্থানীয় লোকজনের সহায়তায় অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করে পোরশা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মো. দেলোয়ার হোসেন (৩৫) এবং পত্নীতলা উপজেলার মাটিন্দর গ্রামের মৃত মজিবরের ছেলে মো. সাজু বাবু (৩৭)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া একটি কাঠ ফাঁড়ার বৈদ্যুতিক মেশিন, একটি হ্যান্ডস মেশিন এবং একটি পুরোনো সিলিং ফ্যানের পাখাবিহীন বডি উদ্ধার করে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পোরশা থানা পুলিশ জানিয়েছে, এলাকায় চুরি ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

নওগাঁ জেলার পোরশায় দুই পেশাদার চোর গ্রেপ্তার চোরাই মালামাল উদ্ধার

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x