গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চন্দ্রা বাসস্টেশন এলাকার কাজলী ফার্মের পাশে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আগুন দেখে ৯৯৯ এ ফোন করলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, আগুনে বাসটি পুড়ে ছাই হয়ে গেছে।
মতামত