ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

জমি নিয়ে বিরোধের জেরে শ্রীপুরে রক্তাক্ত হামলা, আহত রবিন; ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে হামলা, মারধর ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ সময় আহত ব্যক্তির কাছে থাকা ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় মো. রবিন সরকার (৩৫) শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের খোজেখানী এলাকার রবিন সরকারের সঙ্গে একই এলাকার কয়েকজনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে তাঁকে বিভিন্ন সময় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। 

লিখিত অভিযোগ অনুযায়ী, আজ ৯ নভেম্বর দুপুর আনুমানিক ১২টার দিকে বাড়ির পাশের জমিতে কাজ শেষে ফেরার পথে কয়েকজন ব্যক্তি দা, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁকে মারধর ও কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় বলে অভিযোগ করেন তিনি। 

অভিযোগে আরও বলা হয়, শ্রমিকদের বিল পরিশোধের জন্য তাঁর কাছে রাখা ৪৫ হাজার টাকা হামলাকারীরা নিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা দেন।

এ ঘটনায় রবিন সরকার মো. লিটন সরকারসহ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। 

তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে সংযুক্ত করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

জমি নিয়ে বিরোধের জেরে শ্রীপুরে রক্তাক্ত হামলা, আহত রবিন; ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x