ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কালিহাতীতে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের দীপাবলি উদযাপন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ দীপাবলি উদযাপিত হয়েছে। ৮ নভেম্বর ২০২৬, রোববার উপজেলার ১৩টি ইউনিয়ন ও দুটি পৌরসভাসহ বিভিন্ন এলাকায় নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে এ উৎসব পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা। 

দীপাবলি উপলক্ষে কালিহাতী পৌরসভার কেন্দ্রীয় জয় কালীবাড়ি মন্দির এবং এলেঙ্গা পৌরসভার ঐতিহ্যবাহী জমিদারবাড়ির রাধাগোবিন্দ মন্দিরে অসংখ্য ভক্তের সমাগম ঘটে। মন্দিরগুলোতে বিশেষ পূজা-অর্চনা, প্রার্থনা ও প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে উৎসব পালন করা হয়।  

বিশেষ করে কালিহাতী কেন্দ্রীয় জয় কালীবাড়ি মন্দিরে মায়ের পূজা উপলক্ষে ভক্তদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। নিজেদের মনোবাসনা পূরণ ও মানত আদায়ের উদ্দেশ্যে অনেক ভক্ত পূজায় অংশ নেন। কেউ কেউ মানত হিসেবে পাঠা বলি প্রদান করেন।

এদিকে দীপাবলি উপলক্ষে কালিহাতী কেন্দ্রীয় মহাশ্মশানে পূর্বপুরুষদের আত্মার শান্তি ও মঙ্গল কামনায় প্রদীপ প্রজ্বালন করেন স্বজনরা। এ সময় শ্মশান প্রাঙ্গণে এক আবেগঘন ও ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়।    

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিহাতী কালীবাড়ি মন্দিরের সভাপতি সুদীপ কুমার দত্ত, বাবু চিত্তরঞ্জন বিশ্বাস, বিপ্লব রায়, রায়মোহন সূত্রধর, নেপাল সাহা, লক্ষণ সেন, তাপস পণ্ডিত এবং জাতীয় সাংবাদিক সংস্থার কালিহাতী ইউনিটের সাধারণ সম্পাদক বিপ্লব সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সনাতন ধর্মাবলম্বীরা।

ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও কল্যাণের প্রত্যাশায় প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে কালিহাতীর বিভিন্ন মন্দির ও শ্মশান প্রাঙ্গণ। উৎসবকে ঘিরে ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

কালিহাতীতে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের দীপাবলি উদযাপন

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x